হোম > বিশ্ব

গাজা ইস্যুতে মুসলিম বিশ্বের নেতাদের সাথে বৈঠকে বসছেন ট্রাম্প

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

গাজায় ইসরাইলের চলমান হামলা ও মানবিক বিপর্যয় নিয়ে মুসলিম বিশ্বের নেতাদের সাথে বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। খবর আল জাজিরার

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, বৈঠকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, মিশর, জর্ডান, তুরস্ক, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নেতা বা শীর্ষ কর্মকর্তারা উপস্থিত থাকবেন। বৈঠকে গাজায় শান্তি ও যুদ্ধোত্তর শাসনব্যবস্থার জন্য একটি প্রস্তাব উপস্থাপন করবেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এর তথ্য অনুযায়ী, ট্রাম্প হামাসের হাতে জিম্মিদের মুক্তি ও যুদ্ধের অবসান ছাড়াও, হামাসকে বাদ দিয়ে গাজার শাসনব্যবস্থা এবং ইসরাইলি সেনা প্রত্যাহার সম্পর্কে মার্কিন পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

ওয়াশিংটন চাইছে আরব ও মুসলিম দেশগুলো গাজায় শান্তিরক্ষী সেনা পাঠাতে সম্মত হোক, যাতে ইসরাইল সেখান থেকে সেনা প্রত্যাহার করতে পারে। সেইসঙ্গে গাজা পুনর্গঠন ও অন্তবর্তী সময়কালের খরচের জন্য অর্থায়নেও দেশগুলোর সহযোগিতা চাওয়া হবে।

সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদে এক সম্মেলনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে ফ্রান্সসহ কয়েকটি দেশ। এর একদিন পর আজ মঙ্গলবার জাতিসংঘ অধিবেশনে ভাষণ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।

আরএ

এআই বানিয়ে জেলে যেতে পারেন নির্মাতারা, মার্কিন সিনেটে নতুন বিল

হোটেল সংকটে কলকাতার রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশি রোগীরা

অস্ট্রেলিয়ার স্টেট পার্লামেন্ট নির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত মাসুদ খলিলের প্রার্থিতা ঘোষণা

অভিবাসীদের ঢলে ঠাঁই নেই সেউতায়, রাস্তায় থাকা মানুষদের জন্য তাঁবু বানাচ্ছে স্পেন

পৃথিবীর যুদ্ধ চাঁদেও ছড়িয়ে পড়তে পারে, চীনা মহাকাশ বিজ্ঞানীদের সতর্কবার্তা

অতিথির বর্ণনায় উঠে এলো ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলার ভয়াবহতা

মুসলিমদের কি ধর্মীয় স্বাধীনতা নেই—ভারতে মসজিদ ধ্বংসের তীব্র নিন্দা ওয়াইসির

ভারতের ৯ হিমবাহ হ্রদকে ‘পানির বোমা’ বলছেন গবেষকরা, বড় বন্যার আশঙ্কা

নেপাল-তিব্বতে বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ১৩৭৫, নিখোঁজ ৫৫৩১

ভারতের টাটাকে কেনিয়া ত্যাগের নির্দেশ প্রেসিডেন্টের