হোম > বিশ্ব

মোজাম্বিকে সাইক্লোন গজনির আঘাতে ৪ জনের মৃত্যু

আমার দেশ অনলাইন

মোজাম্বিকে সাইক্লোন গজনির আঘাতে কমপক্ষে চারজন নিহত হয়েছেন। শনিবার দেশটির দক্ষিণ উপকূলীয় প্রদেশ ইনহামবানে সাইক্লোন আঘাত হানে। এক দিন আগে মাদাগাস্কারে তাণ্ডব চালায় গজনি। সেখানে ৪১ জন নিহত হন। খবর আল জাজিরার।

আবহাওয়াবিদদের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ঝড়টি মোজাম্বিকের ইনহামবানে ঘণ্টায় ২১৫ কিলোমিটার বেগে আঘাত হানে।

দেশটির জাতীয় বিদ্যুৎ সংস্থা জানায়, ঝড়ে গাছ উপড়ে পড়ে এবং বিদ্যুতের তার ছিঁড়ে যায়। এর ফলে ১৩ হাজারের বেশি মানুষ বিদ্যুদ্বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

ইনহামবানের বেশ কয়েকটি জেলায় পানি সরবরাহও বিঘ্নিত হচ্ছে।

মোজাম্বিক ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের শিকার হয়, জলবায়ু পরিবর্তনের কারণে দুর্যোগের মাত্রা আরো বেড়েছে।

ঝড়ের কারণে মাদাগাস্কারে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে সরকার। ঝড়ের ফলে আনুমানিক ১৪২ মিলিয়ন ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে।

কর্মকর্তারা জানান, ঝড়ে ৪১ জন নিহত হওয়ার পাশাপাশি কমপক্ষে ৪২৭ জন আহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১৬ হাজার ৩০০ জন ।

আরএ

অবৈধ ইসরায়েলি বসতিগুলোর বিরুদ্ধে ফ্রান্স-যুক্তরাজ্যসহ ১২ দেশের বাণিজ্য নিষেধাজ্ঞা

তারেক রহমানের ভারত সফরের বিষয়ে নতুন কোনো তথ্য নেই: জয়সওয়াল

দিল্লিতে মদ্যপান ও চেঁচামেচির প্রতিবাদ করায় সঙ্গীতশিল্পীকে পিটিয়ে হত্যা

ইসরাইলের কৌশলগত বলয়ে ঢুকেছে গ্রিস, তুরস্কের সঙ্গে উত্তেজনায় নতুন মাত্রা

ভেনেজুয়েলার তেল চুক্তি কি গণতন্ত্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা

গুগলের এআই সার্চের মুখে ওয়েবসাইটগুলোর ভবিষ্যৎ কী

বহুমুখী পররাষ্ট্রনীতির পথে তুরস্ক, মক্কা চুক্তি থেকে এসসিও-ন্যাটো

পূর্ণাঙ্গ মানুষ থেকে ন্যায়ভিত্তিক সমাজ, ন্যায়ই যেখানে সবকিছুর যোগসূত্র

লেবাননে ইসরাইলি হামলায় একই পরিবারের তিন প্রজন্ম নিহত

বিশ্ববাজারে বাড়ছে তেলের দাম, সরবরাহ সংকট তীব্র