হোম > বিশ্ব

ইরানে আবার হামলা হলে জবাব হবে কল্পনাতীত: আইআরজিসি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইসলামিক রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি) বলেছে, যুদ্ধক্ষেত্রে শত্রুর বিরুদ্ধে কল্পনাতীত ‘সাফল্য’ অর্জন ও নতুন সক্ষমতা প্রয়োগে প্রস্তুত তারা। আইআরজিসি সতর্ক করে বলেছে, যেকোনো নতুন আগ্রাসনের তাৎক্ষণিক, চূড়ান্ত ও কঠোর জবাব দেওয়া হবে। পাশাপাশি এই অঞ্চলে শত্রুর অবশিষ্ট স্থাপনার ওপর এমন হামলা চালানো হবে, যা তারা কল্পনাও করতে পারছে না।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বুধবার প্রকাশিত এক বিবৃতিতে নিজেদেরকে একটি শক্তিশালী গণশক্তি হিসেবে বর্ণনা করেছে আইআরজিসি।

বিবৃতিতে বলা হয়েছে, সশস্ত্র বাহিনীর অন্যান্য শাখার পাশাপাশি আইআরজিসির ব্যাপক কৌশলগত সক্ষমতার জন্য ইরানি জাতি গর্বিত। এতে উল্লেখ করা হয়, তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ইসরাইলি ও মার্কিন বাহিনী চাপের মুখে পড়েছে এবং দুর্বল হয়ে পড়েছে।

আলোচনা ও কথিত যুদ্ধবিরতি চলাকালীন শত্রুর আচরণের ওপর সতর্কতা ও নিবিড় পর্যবেক্ষণের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে আইআরজিসি ।

এতে আরো বলা হয়েছে যে, ইরানের সশস্ত্র বাহিনী, বিশেষ করে আইআরজিসির উদ্যোগে এই অঞ্চলে ইসরাইলি ও মার্কিন বাহিনীর প্রধান সামরিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

আরএ

তিব্বতে ভূমিকম্প, তিন মিনিট পর নেপালে ভয়াবহ বন্যা—নেপথ্যে কী

নেপালের আকস্মিক বন্যায় কানাডার ২৪ নাগরিক নিখোঁজ

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৭, চলছে ব্যাপক উদ্ধার অভিযান

আলোচনা মানেই আপস নয়, মার্কিন সংলাপের সমালোচনার জবাবে গালিবাফ

পানামায় জরুরি অবস্থা, সালভাদর-হন্ডুরাসে রেড অ্যালার্ট জারি

ফরাসি নানকে হামলা, ‘মানসিক অসুস্থ’ বলে ইহুদি বসতি স্থাপনকারীকে দায়মুক্তি

পশ্চিম তীরে সহিংসতা ও গণগ্রেপ্তার বন্ধে নেতানিয়াহুকে মার্কিন সিনেটরদের কড়া বার্তা

ভারতের বিদ্রোহী ২০ তৃণমূল এমপিকে শোকজ

শিশুদের ক্ষতির অভিযোগ নিষ্পত্তিতে ১৮০০ কোটি ডলার দেবে মেটা

ট্রাম্পের ছেলেকে হত্যার হুমকি দিয়ে ইরানের ভিডিও, সতর্ক মার্কিন সিক্রেট সার্ভিস