হোম > বিশ্ব

গাজাবাসীদের ইচ্ছা করেই অনাহারে রাখছে ইসরাইল

অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের বিবৃতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল অভিযোগ করেছে, গাজার বাসিন্দাদের ইচ্ছা করেই অনাহারে রাখছে ইসরাইলি কর্তৃপক্ষ।

গতকাল সোমবার সংগঠনটির পক্ষ থেকে এক বিবৃতিতে এ অভিযোগ করা হয়।

বিবৃতিতে বলা হয়, ‘অধিকৃত গাজা উপত্যকায় অনাহারের এক উদ্দেশ্যমূলক আক্রমণ চালিয়ে আসছে ইসরাইল। এর মাধ্যমে স্থানীয় ফিলিস্তিনিদের স্বাস্থ্য, মানসিক সুস্থতা ও সামাজিক কাঠামো ধ্বংস করা হচ্ছে।’

এদিকে সোমবার ইসরাইলি আগ্রাসনের জেরে ছড়িয়ে পড়া দুর্ভিক্ষের ফলে ক্ষুধায় আগের ২৪ ঘণ্টায় ২ শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে বলে জানায় ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে ক্ষুধায় গাজায় সর্বমোট ১১২ শিশুসহ ২৬৩ জনের মৃত্যু হয়েছে।

চুক্তি না হলে হামলার জন্য পুরোদমে প্রস্তুত মার্কিন বাহিনী: ট্রাম্প

যুদ্ধের প্রভাব মোকাবিলায় আফ্রিকার সঙ্গে কাজ করতে চায় চীন

হরমুজ প্রণালি বন্ধ থাকলে পরিণাম হবে ভয়াবহ: ইইউ

বিশ্বমঞ্চে ভারতকে যেভাবে ধরাশায়ী করছে পাকিস্তান

মোদিকে ‘সন্ত্রাসী’ বললেন কংগ্রেস সভাপতি

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আলোচনায় পাকিস্তানের ভূমিকাকে ‘পূর্ণ সমর্থন’ জানাল চীন

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনার খবরে বিশ্ববাজারে কমল তেলের দাম

ইন্দোনেশিয়ার উপকূলে ‘বড়’ প্রাকৃতিক গ্যাসের নতুন মজুত আবিষ্কার

বুধবার ইসলামাবাদে পৌঁছাতে পারেন জেডি ভ্যান্স

এক ইরানি মীরজাফরের ফাঁসি