হোম > বিশ্ব

আজারবাইজান দূতাবাসে রুশ ক্ষেপণাস্ত্র, বাকুর তীব্র প্রতিবাদ

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহিত।

কিয়েভে আজারবাইজানের দূতাবাসে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাকু। শুক্রবার (১৪ নভেম্বর) রাশিয়ার রাষ্ট্রদূতকে তলব করে শক্ত প্রতিবাদ জানায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

রাতে বিমান হামলার সময় ইস্কান্দার ক্ষেপণাস্ত্রটি দূতাবাস কম্পাউন্ডে আঘাত হানে। এতে প্রাচীরের একটি অংশ ধসে যায় এবং ভবন, যানবাহন ও কনস্যুলার বিভাগ ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আজারবাইজান উল্লেখ করেছে, ২০২২ সালের এপ্রিলেই ইউক্রেনে অবস্থিত তাদের সব কূটনৈতিক স্থাপনার সুনির্দিষ্ট অবস্থান রাশিয়াকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল।

এসময় ২০২২ সালের মার্চে খারকিভে কনস্যুলেটে হামলা, ২০২৪ সালের জানুয়ারিতে দূতাবাস ভবনের কয়েক মিটার দূরে অবিষ্ফোরিত কিঞ্জাল ক্ষেপণাস্ত্রের পতন এবং ২০২৫ সালের আগস্টে দূতাবাস কম্পাউন্ডের কাছে বিস্ফোরণসহ একাধিক ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় বাকু।

এছাড়া আগস্টে ওডেসা অঞ্চলে এসওসিএআর তেল ডিপোতে ড্রোন হামলায় আহত কর্মী ও বড় ধরনের ক্ষতির বিষয়টিও তুলে ধরা হয়। আজারবাইজান জানায়, ধারাবাহিক এসব ঘটনা ক্ষেপণাস্ত্র হামলাগুলো ইচ্ছাকৃত কিনা তা নিয়ে গুরুতর প্রশ্নের সৃষ্টি হয়েছে। রাশিয়ার কাছে পূর্ণাঙ্গ তদন্ত ও বিস্তারিত ব্যাখ্যা দাবি করেছে বাকু।
সূত্র: আনাদোলু এজেন্সি।

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো