হোম > বিশ্ব

দুই বছরে আসামে মুসলিম জনসংখ্যা হবে ৪০ শতাংশ

মুখ্যমন্ত্রীর উদ্বেগ

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্যে মুসলমান জনসংখ্যা বুদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন, পরবর্তী আদমশুমারির তথ্য প্রকাশের আগ পর্যন্ত আসামে বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম জনসংখ্যার হার উল্লেখযোগ্যভাবে বেড়ে ৪০ শতাংশে পৌঁছাতে পারে।

তিনি বলেন, ২০১১ সালের আদমশুমারিতে আসামে মুসলিম জনসংখ্যা ছিল ৩৪ শতাংশ। তার দাবি, আদিবাসী অসমীয়া মুসলিম হিসেবে শ্রেণীবদ্ধ ৩ শতাংশ বাদে, বাকি ৩১ শতাংশ মুসলিম জনসংখ্যা বাংলাদেশি বংশোদ্ভূত।

মুখ্যমন্ত্রী আরো বলেন, ২০২১ সালে কোনো আদমশুমারি করা হয়নি। ২০২৭ সালে যখন আদমশুমারির প্রতিবেদন প্রকাশিত হবে, তখন বাংলাদেশি বংশোদ্ভূত মুসলিম জনসংখ্যা প্রায় ৪০ শতাংশ হবে।

তার এ মন্তব্য আসামে অভিবাসন, পরিচয় এবং নাগরিকত্ব নিয়ে চলমান রাজনৈতিক ও সামাজিক বিতর্ককে সামনে এনেছে, বিশেষ করে ‘বাংলাদেশ থেকে অবৈধ অনুপ্রবেশের’ পুরোনো বিতর্কের প্রেক্ষাপটে। রাজ্যে জনসংখ্যার ধারা পরিবর্তন নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে এবং এর সামাজিক ও রাজনৈতিক প্রভাব নিয়ে মতভেদ রয়েছে।

মুখ্যমন্ত্রীর এই পূর্বাভাস রাজনৈতিক অঙ্গনে নানা প্রতিক্রিয়া তৈরি করেছে। কেউ কেউ জনসংখ্যা ইস্যুতে তার গুরুত্বারোপকে স্বাগত জানালেও, অন্যরা বলছেন, এ ধরনের মন্তব্য সাম্প্রদায়িক উত্তেজনা উসকে দিতে পারে।

সূত্র: ইন্ডিয়া টুডে এনই

আরএ

‘রাশিয়াকে সাহায্য করতে নয়, নিজেদের স্বার্থেই তেল কেনে ভারত’

‘মুসলিমবিদ্বেষের নিকৃষ্ট প্রকাশ’, বেলজিয়ামে মসজিদে ঘৃণ্য আক্রমণ

আগ্নেয়গিরির প্রভাবে ইন্দোনেশিয়ার পাঁচ বিমানবন্দরে ৩ শতাধিক ফ্লাইট বন্ধ

লেবাননে ইসরাইলি হামলায় তিন বছরে নিহত প্রায় ৯ হাজার

মুসলিম ব্রাদারহুডসহ ইসলামি সংগঠন নিষিদ্ধ করতে চায় অস্ট্রিয়া

‘বোনেরা ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু’, নেপালের বন্যায় সামিরের আহাজারি

‘জার্মান প্রতিষ্ঠান অ্যাডিডাসকে বয়কটের আহ্বান’

সিঙ্গাপুরের শীর্ষ ৫০ ধনীর তালিকা থেকে ছিটকে পড়লেন আজিজ খান

এআই দিয়ে ভুয়া ছবি-ভিডিও বানিয়ে যুদ্ধের সাফল্য দেখাচ্ছে যুক্তরাষ্ট্র: ইরান

লেবাননের হাসপাতালে হামলার দায় স্বীকার করল ইসরাইল