হোম > বিশ্ব

জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি ভারত

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে ভারত। দেশটির বার্ষিক অর্থনৈতিক পর্যালোচনার হিসাবে এ তথ্য উঠে এসেছে।

পর্যালোচনায় বলা হয়েছে, বর্তমান প্রবণতা বিবেচনায় আগামী তিন বছরের মধ্যে ভারত জার্মানিকে ছাড়িয়ে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হতে পারে।

ভারতের অর্থনীতির আকার নিয়ে পর্যালোচনায় বলা হয়েছে, ভারতের মোট দেশজ উৎপাদন এরই মধ্যেই প্রায় ৪.১৮ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে এবং ২০৩০ সালের মধ্যে এটি ৭.৩ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।

অর্থনৈতিক আকারের দিক থেকে ভারত শুধু যুক্তরাষ্ট্র ও চীনের পেছনে থাকবে।

২০২৫-২৬ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে ভারতের প্রকৃত জিডিপি ৮.২ শতাংশ বেড়েছে, যা আগের প্রান্তিকে ৭.৮ শতাংশ ছিল।

পর্যালোচনায় উল্লেখ করা হয়েছে, নভেম্বর মাসে পণ্য রপ্তানি বেড়ে ৩৮.১৩ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা জানুয়ারিতে ৩৬.৪৩ বিলিয়ন ডলার ছিল।

তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলছে, ভারত আগামী বছর জাপানকে ছাড়িয়ে যাবে। সূত্র : ডয়চে ভেলে

নেতানিয়াহুর বিদায়, ইসরাইলের নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

পোল্যান্ডের ক্রাকো শহরে প্রকাশ্যে গুলিতে নিহত ৫

মোদি সরকারের আমলে ভারতে নিপীড়নের শিকার ২০ কোটি মুসলিম: সোনিয়া গান্ধী

হাবিবি নামে রাজনৈতিক অ্যাকশন কমিটি গড়লেন আবদুল আল-সাইয়েদ

হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি বন্ধ, ইরাকের ৬ হাজার কোটি ডলারের ক্ষতি

আমার সব সময় মনে হতো, এরপরই খুন করা হবে রাজিবকে

ভারত মহাসাগরে বাড়ছে চীনের আধিপত্য, বহরে ৪০০-এর বেশি রণতরী

‘মুসলিম ব্রাদারহুড’ নিয়ে রসিকতা করে যা বললেন আবদুল আল-সাইয়েদ

নিউজিল্যান্ডে মাওরিদের জন্য আলাদা ভোটার তালিকা, যেভাবে কাজ করে নির্বাচনি ব্যবস্থা

দরজার কাছে দাঁড়ানো নিয়ে মারামারি, চলন্ত ট্রেনে থেকে পড়ে গেলেন যাত্রী