হোম > বিশ্ব

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ হচ্ছে রোববার, ইসরাইলি গণমাধ্যমের দাবি

আমার দেশ অনলাইন

ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ রোববার শেষ হয়ে যাচ্ছে বলে ইসরাইলকে জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইসরাইলের গণমাধ্যমের প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমধ্যম কান এক প্রতিবেদনে জানায়, ওয়াশিংটন তেল আবিবকে জানিয়েছে যে, তেহরানের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্ধারিত সময়সীমা আর কয়েক দিনের মধ্যেই শেষ হতে চলেছে।

এতে আরো বলা হয়, অনির্দিষ্টকালের আলোচনায় না গিয়ে তেহরানের সঙ্গে সমঝোতায় পৌঁছাতে চাইছেন ট্রাম্প।

তবে ইসরাইলি সূত্রগুলো জানিয়েছে, এই সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কোনো অগ্রগতি হওয়ার সম্ভাবনা কম।

এর আগে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের কাছ থেকে কোনো প্রস্তাব পাওয়ার জন্য সময়সীমা নির্ধারণ করেননি।

সূত্র: মিডল ইস্ট আই

আরএ

রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমার প্রেসিডেন্টকে মালয়েশিয়ায় আমন্ত্রণ

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের স্থাপনায় ব্যাপক ক্ষতির চিত্র

সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি কূটনৈতিক সমাধানেও আগ্রহী ইরান: আরাগচি

বসনিয়ার কসাই ম্লাদিচের বীরোচিত শেষকৃত্য, জাতিসংঘের উদ্বেগ

সৌদি আরবে হামলা হলেও মক্কা চুক্তি সক্রিয় হয়নি কেন

ইরানি দূতাবাসের কর্মকর্তাকে দেশ ছাড়ার নির্দেশ দিল সুইডেন

ইউরোপকে লাভরভের হুঁশিয়ারি, রাশিয়ায় হামলা হলে যুদ্ধ হবে সংক্ষিপ্ত

সুদানে স্বর্ণের খনি ধসে নিহত ৬৭

সৌদির তেল স্থাপনা ও বিমানঘাঁটিতে হামলার দাবি হুথিদের

জিন্নাহর সমাধিসৌধে বাংলায় খোদাই করা জন্ম ও মৃত্যুতারিখ