হোম > বিশ্ব

ভারতে জনসভায় পদদলনে নিহত ৩০

আতিকুর রহমান নগরী

ভারতের চেন্নাইয়ের রাজধানী তামিলনাড়ুতে রাজনীতিক ও অভিনেতা থালাপতি বিজয়ের জনসভায় পদদলনে কমপক্ষে ৩০ জন নিহত ও আরো শত শত মানুষ আহত হয়েছেন। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু এক প্রতিবেদনে এ তথ্য প্রকশ করেছে।

শনিবার তামিলনাড়ুর কারুর জেলায় থালাপতির জনসভায় হতাহতের এই ঘটনা ঘটেছে।

তামিলনাড়ুর কারুর জেলায় অভিনেতা ও রাজনীতিক বিজয়ের জনসভায় পদদলিত হয়ে অন্তত ৩০ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের মধ্যে শিশুও রয়েছে বলে স্থানীয় হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন।

কারুর জেলা পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ডেভিডসন দেবাসিরভাথাম বলেছেন, জনসভাস্থলে আহত প্রায় ৫০০ জনকে ইতোমধ্যে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং আরো কমপক্ষে ৪০০ জনকে আনার প্রক্রিয়া চলছে। যে কারণে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

পদদলনে হতাহতের খবর পেয়ে কারুর জেলার সমাবেশস্থলে পৌঁছেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রাহ্মনিয়ান। এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী এম কে স্টালিন জেলা সচিব ভি সেন্টিলবালাজিকে কারুর জেলার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন।

সমাবেশস্থলে অন্তত ৩০ হাজার মানুষ জড়ো হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে। চেন্নাইয়ের ক্ষমতাসীন রাজনৈতিক দল ডিএমকে বিজয়ের দলের নেতাকর্মীদের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে। একই সঙ্গে থালাপতি বিজয়কে গ্রেপ্তারের দাবি জানিয়েছে দলটি।

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প