হোম > বিশ্ব

ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনার কোনো প্রশ্নই ওঠে না: হিজবুল্লাহ

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

হিজবুল্লাহ মহাসচিব নাইম কাসেম বলেছেন, ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনার কোনো সুযোগ নেই। ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে তাদের প্রতিরোধ ও জবাব দেওয়া অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।

কাসেম বলেন, ‘আমরা অস্ত্র ত্যাগ করব না। প্রতিরক্ষা ও যুদ্ধক্ষেত্রে লড়াই আমাদের প্রস্তুতিকে প্রমাণ করেছে।’

তিনি আরো বলেন, ‘লেবাননের সরকার একটি অপ্রয়োজনীয় ও অহেতুক ছাড় দিতে তাড়াহুড়ো করেছে। আমরা ইসরাইলের সঙ্গে সরাসরি আলোচনা দ্ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করছি। কর্তৃপক্ষকে অবশ্যই সরাসরি আলোচনা বন্ধ করে পরোক্ষ আলোচনার পথ অনুসরণ করতে হবে।’

এদিকে, লেবানন ও ইসরাইলের মধ্যে যুদ্ধবিরতি সত্ত্বেও সীমান্তবর্তী এলাকায় গোলাগুলি অব্যাহত রয়েছে। দক্ষিণ লেবাননে এবং সীমান্তের ওপারে ইসরাইলি সেনাদের বিরুদ্ধে ড্রোন ও রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ।

ইরান সমর্থিত সশস্ত্র এই গোষ্ঠী জানায়, ‘ব্যর্থ কূটনীতির’ ওপর নির্ভর করবে না তারা। হিজবুল্লাহ বলছে, যুদ্ধবিরতি চলাকালীন বিমান হামলা, ধ্বংসযজ্ঞ এবং গোলাবর্ষণসহ ইসরাইলি সামরিক পদেক্ষেপের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে।

যুদ্ধবিরতির প্রথম দিন থেকেই ইসরাইলি গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতি আরো তিন সপ্তাহের জন্য বাড়ানো হয়েছে।

চলমান গোলাগুলির মধ্যে দক্ষিণ লেবাননের বাসিন্দারা পরিস্থিতিকে ‘নামমাত্র যুদ্ধবিরতি’ বলে বর্ণনা করছেন।

সূত্র: আলজাজিরা

আরএ

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হলেন আল-সাইয়েদ

পঞ্চমবারের মতো জয়ী ইলহান ওমর

জনগণ ‘স্পষ্ট বার্তা’ দিয়েছে: বারাক ওবামা

বিজয় দাবি করে যা বললেন আবদুল আল-সাইয়েদ

ট্রাম্প কি এবার অভিশংসনের মুখে পড়বেন

ইতিহাস গড়ার পথে মুসলিম চিকিৎসক আল-সাইয়েদ

মিশিগানে নজির গড়লেন আল-সাইয়েদ, নিজেকে বিজয়ী দাবি

কংগ্রেসের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা, এখন কী হবে ট্রাম্পের

নির্বাচিত নতুন কংগ্রেস সদস্যরা শপথ নেবেন ৩ জানুয়ারি

১০০ বছর পর কানসাসে প্রথম ডেমোক্র্যাট সিনেটর নির্বাচিত