হোম > বিশ্ব

গুরুত্বপূর্ণ নথিপত্র ‘প্রায় ধ্বংস’ হয়ে গেছে: নেপালের সুপ্রিম কোর্ট

আতিকুর রহমান নগরী

ছবি: দ্য কাঠমান্ডু পোস্ট

নেপালে সাম্প্রতিক আন্দোলন-বিক্ষোভে আদালতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় গুরুত্বপূর্ণ নথিপত্র এবং আদালতের সরঞ্জামের ‘অপূরণীয় ক্ষতি’ হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছেন নেপালের প্রধান বিচারপতি প্রকাশ মান সিং রাউত।

ওই বিবৃতিতে বলা হয়েছে, "নেপালের বিচারিক ইতিহাসের গুরুত্বপূর্ণ নথিপত্র ধ্বংসের দ্বারপ্রান্তে।"

বর্তমান কঠিন পরিস্থিতিতেও, সুপ্রিম কোর্টের কার্যক্রম যত তাড়াতাড়ি সম্ভব পুনরায় চালু করার বিষয়েও বলা হয়েছে বিবৃতিতে।

আরো জানানো হয়, রোববার থেকে সুপ্রিম কোর্ট হেবিয়াস কর্পাস আবেদন নিবন্ধন এবং নিয়মিত শুনানি শুরু করবে।

উল্লেখ্য, মঙ্গলবার ‘জেন জি’ আন্দোলনকারীদের নেতৃত্বাধীন হাজার হাজার উত্তেজিত জনতা বহু সরকারি কর্মকর্তার বাড়িতে ও পার্লামেন্ট ভবনে আগুন ধরিয়ে দেয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর স্বল্পস্থায়ী এক নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট সহিংস প্রতিবাদের মুখে পদত্যাগ করতে বাধ্য হন দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। সামরিক বাহিনীকে শৃঙ্খলা ফেরানোর দায়িত্ব দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি। বর্তমানে দেশটিতে অন্তর্বর্তী সরকার ক্ষমতা নিয়েছে।

সূত্র: বিবিসি

পদত্যাগ করলেন কলকাতার মুসলিম মেয়র ফিরহাদ

নিষেধাজ্ঞা উপেক্ষা করে আল-আকসায় অর্ধ লক্ষাধিক মুসল্লির নামাজ আদায়

বিজেপিতে টানাপোড়েন তুঙ্গে, দল ছাড়লেন প্রভাবশালী নেতা অন্নামালাই

ইরান যুদ্ধ: মুসলিমপ্রধান আজারবাইজানে গোপন সেনা ঘাঁটি ছিল ইসরাইলের

‘মুল্লো নামাজ পড়না ভুল যাওগে’ বলে ভারতের মুসলিমদের হুমকি

ক্রমাগত একঘরে হয়ে পড়ছে ইসরাইল

সাহারা মরুভূমিতে বিকল ট্রাক, পিপাসায় ৪৯ জনের মৃত্যু

আল-আকসা মসজিদে ইহুদিদের অনুপ্রবেশের নিন্দা আমিরাতের

চাইলেই ইরানের ইউরেনিয়াম দখল করতে পারি: ট্রাম্প

হিজবুল্লাহ কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের