হোম > বিশ্ব

ইরানের সঙ্গে যুদ্ধ শেষের কাছাকাছি, বললেন ট্রাম্প

আমার দেশ অনলাইন

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ প্রায় শেষ হয়ে এসেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমার মনে হয় যুদ্ধ প্রায় শেষ। বলা যায়, এটি প্রায় শেষ হয়ে গেছে।’

তিনি দাবি করেন, ইরানের এখন কার্যত কোনো নৌবাহিনী নেই, যোগাযোগ ব্যবস্থাও ভেঙে পড়েছে এবং তাদের বিমান বাহিনীও নেই। ট্রাম্পের ভাষায়, ‘তাদের ক্ষেপণাস্ত্র শক্তিও এখন বিচ্ছিন্ন হয়ে গেছে।’

ট্রাম্প আরো বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে নির্ধারিত সময়ের তুলনায় অনেক এগিয়ে রয়েছে। যুদ্ধ শিগগির শেষ হতে পারে কী না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি মূলত তার পরিকল্পনার ওপর নির্ভর করছে। ‘যুদ্ধ শেষ করা এখন আমার চিন্তার মধ্যেই রয়েছে’ বলেন তিনি।

এদিকে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উদ্দেশে কোনো বার্তা আছে কি না জানতে চাইলে ট্রাম্প বলেন, তার জন্য তার কোনো বার্তা নেই।

এর আগে হোয়াইট হাউস জানিয়েছিল, ইরানের সঙ্গে এই যুদ্ধ এক মাসেরও বেশি সময় স্থায়ী হতে পারে। বর্তমানে যুদ্ধের দশম দিন চলছে।

আমিরাতে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা, জেনারেটরে আগুন

নতুন প্রজাতির বিশাল আকৃতির ডায়নোসর আবিষ্কার

ঈদুল আজহার তারিখ ঘোষণা করল আফগানিস্তান

রুশ তেল আমদানি নিষেধাজ্ঞায় অস্থায়ী ছাড় প্রত্যাহার করল যুক্তরাষ্ট্র

এভারেস্টে ইতিহাস গড়লেন দুই কিংবদন্তি পর্বতারোহী

কঙ্গোতে ইবোলা প্রাদুর্ভাব : ৮০ জনেরও বেশি মৃত্যু

ইরানে ৩০ ওয়াগন মানবিক সহায়তা পাঠাল কাজাখস্তান

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় নিহত ৩

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারস্পরিক আস্থা এখন শূন্যের কোঠায়

হরমুজ প্রণালিতে টোল আদায়ের পরিকল্পনা চূড়ান্ত করল ইরান