হোম > বিশ্ব

‘এই মুহূর্তে ইরান ছাড়ুন’, মার্কিন নাগরিকদের যুক্তরাষ্ট্রের নির্দেশনা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত।

ইরানে অবস্থানরত মার্কিন নাগরিকদের অবিলম্বে দেশটি ত্যাগ করার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানে অবস্থিত মার্কিন ভার্চুয়াল দূতাবাস শুক্রবার ভোরে এই নিরাপত্তা সতর্কতা জারি করে। সেই সঙ্গে মার্কিন সরকারের সহায়তার ওপর নির্ভর না করেই ইরান ছাড়ার আহ্বান জানানো হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়, ‘ইন্টারনেট বিভ্রাট অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে। ইরানে নিরাপত্তা ব্যবস্থায় কড়াকড়ি বাড়ানো হয়েছে, গণপরিবহন চলাচলে বিঘ্ন এবং ইন্টারনেট বিচ্ছিন্ন রয়েছে। দেশটির সরকার মোবাইল, ল্যান্ডলাইন এবং জাতীয় ইন্টারনেট সেবা গ্রহণে বিধিনিষেধ আরোপ অব্যাহত রেখেছে। আগাম সতর্কতা ছাড়াই যেকোনো সময় ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যেতে পারে।’

এমন অবস্থায় সম্ভব হলে বিকল্প উপায়ে যোগাযোগ করা এবং স্থলপথে ইরান থেকে আর্মেনিয়া অথবা তুরস্কে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সতর্কবার্তায় আরো বলা হয়, ‘যদি আপনি ইরান ছাড়তে না পারেন তাহলে অন্য কোনো নিরাপদ ভবনে চলে যান। সঙ্গে খাবার, পানি, ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র রাখুন।’

এছাড়া পরিচয় গোপন রাখা, দ্বৈত নাগরিকদের ইরানের পাসপোর্ট দিয়ে দেশ ত্যাগ করা, মোবাইল ফোনে পর্যাপ্ত চার্জ রাখা, স্থানীয় সংবাদমাধ্যমের ওপর নজর রাখতেও বলা হয়েছে।

ভারতে ভোটার তালিকা থেকে বাদ পড়ল মীর জাফরের বংশধররা

হরমুজ প্রণালি বন্ধ রেখেই ইরানের বিরুদ্ধে অভিযান শেষ করতে আগ্রহী ট্রাম্প

দ্বিতীয় প্রচেষ্টায় হরমুজ প্রণালি অতিক্রমে সফল চীনের ২ জাহাজ

দুবাইয়ে তেলবোঝাই কুয়েতি জাহাজে ড্রোন হামলা, সাগরে তেল ছড়িয়ে পড়ার আশঙ্কা

যুক্তরাষ্ট্র কীভাবে ইরানের খারগ দ্বীপ দখলের চেষ্টা করতে পারে?

মধ্যপ্রাচ্যের যুদ্ধ: সর্বশেষ পরিস্থিতি

হাইতিতে গ্যাং হামলায় নিহত অন্তত ৭০

দক্ষিণ লেবাননে আরও ২ জাতিসংঘ শান্তিরক্ষী নিহত

ইরানি হামলায় দুবাই বন্দরে কুয়েতি তেলবাহী জাহাজে আগুন

লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ৪ ইসরাইলি সেনা নিহত