হোম > বিশ্ব

সৌদি আরবে ১১৬ সরকারি কর্মকর্তা গ্রেপ্তার

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

সৌদি আরবে দুর্নীতির অভিযোগে ১১৬ জন সরকারি কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন ও তদারকি কর্তৃপক্ষের (নাজাহা) দীর্ঘ তদন্তের পর দুর্নীতিবিরোধী অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। আরবি দৈনিক ওকাজের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

২০২৫ সালের ডিসেম্বরে ঘুষ ও সরকারি ক্ষমতা অপব্যবহারের বিরুদ্ধে দেশব্যাপী চালানো অভিযান নাজাহা ৪৬৬ জনকে জিজ্ঞাসাবাদ করে।

এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, দুর্নীতি তদন্তের অংশ হিসেবে এ মাসে ১৪৪০টি অভিযান চালানো হয়। স্বরাষ্ট্র, পৌরসভা এবং গৃহায়ন, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বেশ কয়েকটি সরকারি সংস্থার কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

সংস্থাটি আরো জানিয়েছে, মূলত ঘুষ গ্রহণ ও সরকারি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ আমলে নিয়েই তদন্ত করা হয়েছে। অভিযুক্তদের বিচার বিভাগের কাছে হস্তান্তরের প্রস্তুতি হিসেবে আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

এসব মামলার সঙ্গে সংশ্লিষ্ট ১১৬ জন সন্দেহভাজনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ফৌজদারি কার্যবিধি অনুযায়ী তাদের মধ্যে কয়েকজনকে পরে জামিনে মুক্তি দেওয়া হয়েছে।

নাজাহা আরও জানায়, জনস্বার্থের অর্থ সুরক্ষা, সততা ও জবাবদিহি নিশ্চিত করা এবং সরকারি খাতে সব ধরনের দুর্নীতি প্রতিরোধের জন্যই তাদের এই অভিযান।

জনগণকে আর্থিক বা প্রশাসনিক দুর্নীতির কোনো সন্দেহজনক ঘটনা তাদের নির্ধারিত চ্যানেলের মাধ্যমে জানানোর আহ্বান জানিয়েছে নাজাহা। এসব চ্যানেলের মধ্যে রয়েছে টোল-ফ্রি নম্বর ৯৮০ এবং নাজাহার ওয়েবসাইট।

আরএ/এসআই

মেসির মূর্তি সরিয়ে নিচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ সরকার

যুক্তরাজ্যে জন্মহার ৫০ বছরে সর্বনিম্ন

পশ্চিমবঙ্গে গরু ব্যবসায়ীদের দুর্দিন, মাংস বিক্রেতাদের জীবিকা সংকটে

নিরাপত্তার অজুহাতে ১৩৬ বছরের পুরোনো মসজিদ সরানোর পরিকল্পনা শুভেন্দুর

বাংলাদেশিদের জেলে পাঠাতে হবে না, সোজা বিএসএফের হাতে তুলে দেবে

যুদ্ধবিধ্বস্ত গাজায় আজ ঈদুল আজহা, নেই কোরবানি, নেই আনন্দ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়ে আলোচনা করবে না ইরান

সিগারেট ছেড়েছেন জিনপিং, তবে চীনাদের ধূমপানের তথ্য বিস্ময়কর

এবার মুসলমানদের ঈদ জামাতে বাধা ভারত সরকারের

ইরানের উপকূলকে শত্রুদের কবরস্থানে পরিণত করার হুমকি