হোম > বিশ্ব

এক রাতের হামলাতেই চুরমার ভারতীয়দের নিরাপত্তাবোধ

স্টাফ রিপোর্টার

এক রাতের হামলাতেই চুরমার হয়ে গেছে ভারতীয়দের নিরাপত্তাবোধের বলয়। ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত সংঘর্ষ নতুন কিছু নয়। তবে বর্তমানে দক্ষিণ এশিয়াার ধনী দেশগুলোর আগ্রহ দ্রুত বাড়ছে। কিন্তু যুদ্ধের কারণে ভেঙে পড়তে বসেছে দেশটির নিরাপত্তাবলয়।

বুধবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পারমাণবিক শক্তিধর এই দুই প্রতিবেশীর মধ্যে সংঘাতের ঝুঁকি এখন আর উপেক্ষা করার মতো নয়। বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতিকে বিশ্ব বাণিজ্য যুদ্ধ থেকে উঠে আসা একটি ‘নিরাপদ আশ্রয়স্থল’ হিসেবে দেখছেন অনেক দেশ, কর্পোরেট নির্বাহী ও বিনিয়োগকারীরা। কিন্তু যুদ্ধ শুরু হওয়ার পর তাদের জন্য নতুন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যখন যুক্তরাজ্যের সঙ্গে একটি ঐতিহাসিক বাণিজ্য চুক্তির ঘোষণা দেন এবং ভারতের বৈশ্বিক বাণিজ্যের প্রাণকেন্দ্রে রূপান্তরের কথা তুলে ধরেন, ঠিক তখনই ভারত পাকিস্তানের নয়টি স্থানে "সন্ত্রাসবাদী অবকাঠামো" লক্ষ্য করে হামলা চালিয়েছে। এই ঘটনাগুলোর অর্থনৈতিক ও রাজনৈতিক বিপরীতমুখিতা বেশ স্পষ্ট ও অস্বস্তিকর।

এই কারণেই হয়তো সকালে ভারতের শেয়ার, বন্ড ও মুদ্রাবাজারে খুব একটা প্রতিক্রিয়া দেখা যায়নি: নিফটি ৫০ সূচক শুরুতে নিম্নমুখী হলেও পরে ঘুরে দাঁড়ায়, ১০ বছরের সরকারি বন্ডের সুদের হার স্থির থাকে এবং রুপি কিছুটা ক্ষতি পুষিয়ে নেয়। তবে করাচির তুলনামূলক কম উন্নত বাজারে অস্থিরতা বেশি দেখা যায়।

ভারত সাধারণত ভূ-রাজনৈতিক ঝুঁকি সহ্য করতে অভ্যস্ত। কিন্তু একটি বড় উদ্বেগ হলো—নয়াদিল্লি হয়তো তার কাঙ্ক্ষিত প্রতিরোধমূলক প্রভাব (deterrence) অর্জন করতে পারবে না। অবাক হওয়ার কিছু নেই যে, পাকিস্তানের সেনাবাহিনী পাল্টা জবাবের হুঁশিয়ারি দিয়েছে।

নেতানিয়াহু ইসরাইলের গণতন্ত্রের জন্য হুমকি: আইজেনকোট

কেন অনিশ্চয়তায় কাটছে অধিকাংশ ভারতীয়র জীবন

বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি পূরণে ট্রাম্পকে ইরাকের প্রেসিডেন্টের আহ্বান

চাপে ফেলে ইরানের অর্থনীতি ২৫ শতাংশ কমানোর হুমকি যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্রকে শোচনীয় পরাজয়ের ইঙ্গিত দিলেন আরাগচি

গাজায় যুদ্ধবিরতির পরও বাড়ছে প্রাণহানি

মধ্যপ্রাচ্যে তৃতীয় বিমানবাহী রণতরি পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, আবারও যুদ্ধ শুরুর শঙ্কা

গাজায় ইসরাইলি হামলায় এক দিনে নিহত ৩ ফিলিস্তিনি

ভারতে মুসলিমদের ওপর সহিংসতা, গরু পাচারের অভিযোগে পুলিশের গুলিতে দুই যুবক নিহত

বাহরাইনে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দূতাবাসের