হোম > বিশ্ব

এআই–সমৃদ্ধ ক্ষেপণাস্ত্র উন্নয়নে জোর দিচ্ছে ইরান

আতিকুর রহমান নগরী

আইআরজিসি প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ পাকপৌর।

ক্ষেপণাস্ত্রে স্টেলথ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্ত করতে বিশেষ গুরুত্ব দেবে ইরান—এমন ঘোষণা দিয়েছেন দেশটির বিপ্লবী রক্ষী বাহিনীর (আইআরজিসি) প্রধান মেজর জেনারেল মোহাম্মাদ পাকপৌর। ইরানের সংবাদমাধ্যম ইরনার প্রতিবেদনে জানানো হয়, শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হচ্ছে।

তেহরানের ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী দিবসের অনুষ্ঠানে পাকপৌর বলেন, আধুনিক প্রযুক্তির ব্যবহার যুদ্ধক্ষেত্রে বড় ধরনের পার্থক্য তৈরি করতে পারে। সংঘাতের ক্ষেত্রে গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং সরাসরি আঘাতের সক্ষমতাকেই তিনি সর্বাধিক গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

চলতি বছরের জুনে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতের কথা স্মরণ করে তিনি দাবি করেন, ইরান এমন প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল, যার হাতে ছিল সর্বাধুনিক সামরিক প্রযুক্তি। তাঁর মতে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলা ও অভ্যন্তরীণ সংহতির সামনে বিদেশি শত্রুরা শেষ পর্যন্ত পরাজয় মেনে যুদ্ধবিরতির আবেদন জানাতে বাধ্য হয়।

পাকপৌর আরও বলেন, এখন শত্রুরা জানে—ইরানের সক্ষমতা আগের যেকোনো সময়ের তুলনায় স্পষ্ট ও শক্তিশালী। ভবিষ্যতে দেশটির বিরুদ্ধে হামলার আগে তারা আরও কঠোর ও বিধ্বংসী প্রতিক্রিয়ার সম্ভাবনা মাথায় রাখবে।

এসআর

গাজায় ইসরাইলের গণহত্যায় যুক্তরাজ্যের ভূমিকা তদন্তে গণস্বাক্ষর

সৌদিতে আবার হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসের দাবি আরব জোটের

ইসরাইলে নতুন সরকার গঠনে কত সময় পাবেন আইজেনকট

কানাডায় পাসপোর্টের ছবিতে হিজাব পরার অনুমতি

বই পড়েই ১ কোটি ৫৬ লাখ টাকা পুরস্কার পেলেন ১১ বছরের শিশু

ইন্ডিগোর বিমানে হাতে লেখা নোট ঘিরে আতঙ্ক

সুদানে আরএসএফের হয়ে লড়তে ভাড়াটে যোদ্ধা পাঠিয়েছে আমিরাত

মসজিদ হচ্ছে ইবাদত, বিশ্বাস ও বন্ধুত্বের স্থান: প্রিন্স উইলিয়াম

নিউজিল্যান্ডের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি কেউই, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা

ক্ষেপণাস্ত্রের ওপর বিধিনিষেধ তুলে নিল ইরান