হোম > বিশ্ব

‘মার্কিন হামলায় ভেনেজুয়েলায় ১০০ জন নিহত’

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার উদ্দেশ্যে দেশটিতে পরিচালিত মার্কিন অভিযানে অন্তত ১০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে কারাকাস। বুধবার (৭ জানুয়ারি) একথা জানান দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেলো।

এর আগে নিহতদের সংখ্যা সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য দেয়নি ভেনেজুয়েলা সরকার। তবে দেশটির সেনাবাহিনী পৃথকভাবে ২৩ জন নিহত সেনাসদস্যের নামের একটি তালিকা প্রকাশ করেছে। ভেনেজুয়েলার কর্মকর্তাদের ভাষ্য, মাদুরোর নিরাপত্তা বাহিনীর উল্লেখযোগ্য একটি অংশকে পরিকল্পিতভাবে ‘ঠান্ডা মাথায়’ হত্যা করা হয়েছে।

এদিকে কিউবা জানিয়েছে, ভেনেজুয়েলায় অবস্থানরত তাদের সামরিক ও গোয়েন্দা সংস্থার কয়েকজন সদস্যও এই অভিযানে নিহত হয়েছেন।

স্বরাষ্ট্রমন্ত্রী কাবেলো আরও বলেন, অভিযানের সময় প্রেসিডেন্ট মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নেওয়া হয় এবং তিনি মাথায় আঘাত পান। মাদুরো নিজেও পায়ে আহত হয়েছেন বলে জানান তিনি।

রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত তার সাপ্তাহিক অনুষ্ঠানে কাবেলো নিহত সেনাসদস্যদের ‘সাহসী’ আখ্যা দিয়ে শ্রদ্ধা জানান। তিনি বলেন, নিহতদের স্মরণে সরকার গত মঙ্গলবার থেকে এক সপ্তাহের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে।

এসআর

এক টুকরো স্বর্ণ বদলে দিল কেনিয়ার গ্রামের চিত্র

মধ্যবর্তী নির্বাচনের পর জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ট্রাম্প

ইরানের হুমকির পর ক্রিট দ্বীপে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরাল গ্রিস

গিনিতে আবর্জনার স্তূপ ধসে ৩০ জনের প্রাণহানি

বিশ্ববাজারে কমল তেলের দাম

গাজায় বাস্তুচ্যুতদের তাঁবুতে ইসরাইলি হামলা, দুই ভাই নিহত

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে নেই চীন-রাশিয়া

ইরানকে চাপে ফেলতে মিত্রদের ওপর নির্ভর করছে যুক্তরাষ্ট্র

ইরানের সব অর্থনৈতিক পথ বন্ধ করতে চায় যুক্তরাষ্ট্র

ইরাকে মিলিশিয়াদের অস্ত্র নিয়ন্ত্রণে নিচ্ছে সরকার