হোম > বিশ্ব

পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেয়ার মতো পরমাণু অস্ত্র আছে যুক্তরাষ্ট্রের

ট্রাম্পের দাবি

আতিকুর রহমান নগরী

ছবি: টিআরটি ওয়ার্ল্ড

পৃথিবীকে ১৫০ বার উড়িয়ে দেয়ার মতো পরমাণু অস্ত্র আছে যুক্তরাষ্ট্রের কাছে। সিবিএস নিউজকে দেয়া সাক্ষাতকারে একথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, অন্য যেকোনো দেশের চেয়ে অনেক বেশি পরিমাণ পরমাণু অস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্রের। খবর টিআরটি ওয়ার্ল্ডের।

ট্রাম্প বলেন, কেবল উত্তর কোরিয়াই নয়, রাশিয়া ও চীনও পরমাণু অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তবে পরমাণু অস্ত্রের পরীক্ষা চালালেও, তারা এ বিষয়ে কিছু জানায় না।

এদিকে, ৩০ বছরেরও বেশি সময় পর মার্কিন সেনাবাহিনীকে পরমাণু অস্ত্র পরীক্ষার প্রক্রিয়া পুনরায় শুরু করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, ‘অন্য দেশগুলো এ ধরনের অস্ত্র পরীক্ষা করছে। কেবলমাত্র যুক্তরাষ্ট্রই এ কাজ করছে না। এ ক্ষেত্রে যুক্তরাষ্ট্রই একমাত্র দেশ হোক এটা আমি চাই না।’

ট্রাম্প নিশ্চিত করে বলেন, ওয়াশিংটন পরমাণু অস্ত্র ব্যবহার করতে চায় না, অস্ত্র কীভাবে কাজ করবে তা দেখার জন্য পরীক্ষা করতে চান তিনি।

তিনি বলেন, অস্ত্র তৈরির পর যদি পরীক্ষা করা না হয়, তাহলে সেগুলো কাজ করে কিনা, তা বোঝা সম্ভব নয়।

ট্রাম্প নিশ্চিত করে বলেন, ওয়াশিংটন পরমাণু অস্ত্র ব্যবহার করতে চায় না, অস্ত্র কীভাবে কাজ করবে তা দেখার জন্য পরীক্ষা করতে চান তিনি।

তিনি বলেন, অস্ত্র তৈরির পর যদি পরীক্ষা করা না হয়, তাহলে সেগুলো কাজ করে কিনা, তা বোঝা সম্ভব নয়।

ট্রাম্প আরো বলেন, অন্য যেকোনো দেশের চেয়ে বেশি পরমাণু অস্ত্র রয়েছে যুক্তরাষ্ট্রের।

তিনি বলেন, ‘রাশিয়া দ্বিতীয়। চীন অনেক দূরে তৃতীয় অবস্থানে। কিন্তু পাঁচ বছরের মধ্যে তারা সমান হয়ে যাবে। তারা দ্রুত পরমাণু অস্ত্র তৈরি করছে।’

ট্রাম্প আরো বলেন, ‘আমার মনে হয় আমাদের পারমাণবিক নিরস্ত্রীকরণের জন্য কিছু করা উচিত। আমাদের কাছে বিশ্বকে ১৫০ বার উড়িয়ে দেয়ার মতো পর্যাপ্ত পরমাণু অস্ত্র আছে।’

আরএ

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় সৌদি-কাতারসহ উপসাগরীয় শেয়ারবাজারে ধস

ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল

আসামে ‘অবৈধ বিদেশি’ তকমায় বাঙালিদের পুশব্যাকের চেষ্টা, বিজিবির বাধা

আমাদের মৌলিক অধিকার নিশ্চিত করুন

পৃথিবীর নতুন অস্থায়ী সঙ্গী ‘মিনি মুন’

বিশ্ববাজারের সঙ্গে দেশেও স্বর্ণের দামে বড় পতন, রহস্য কী

মোদি সরকারের সমালোচকদের অ্যাকাউন্ট বন্ধ, মেটার কার্যালয়ে ভাঙচুর

নড়াইল নিয়ে আ.লীগের প্রপাগান্ডায় সুর মেলাচ্ছে ভারতীয় গণমাধ্যম ও পশ্চিমবঙ্গের লেখকরা

ফিলিস্তিনে তিন গ্রামে ইসরাইলি বসতি স্থাপনকারীদের হামলা, ১২ গাড়িতে আগুন

‘দৈত্যকে বোতলে ফেরানোর সময় ফুরিয়ে আসছে’, স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে রেড ক্রসের সতর্কতা