হোম > বিশ্ব

হিজবুল্লাহ যোদ্ধাকে আটকের দাবি ইসরাইলের

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্সের এক যোদ্ধাকে আটক করা হয়েছে। দক্ষিণ লেবানন থেকে তাকে আটক করা হয় বলে জানায় ইসরাইল।

আইডিএফের দাবি, আটক হিজবুল্লাহ যোদ্ধা ইসরাইলের সামরিক বাহিনীর বিরুদ্ধে হামলা চালানোর পরিকল্পনা করছিলেন। তাকে শনাক্ত করার কিছুক্ষণ পরেই তিনি আত্মসমর্পণ করেন এবং তাকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদের জন্য তাকে ইসরাইলের একটি সামরিক গোয়েন্দা ইউনিটে হস্তান্তর করা হয়েছে।

আলজাজিরা ইসরাইলের এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

এদিকে ইসরাইলের হামলায় দক্ষিণ লেবাননে এক সাংবাদিকসহ পাঁচজন নিহত হয়েছেন। লেবাননের জাতীয় সংবাদ সংস্থা (এনএনএ) এ তথ্য জানিয়েছে। বুধবার এনএনএ জানায়, ইসরাইলের প্রথম হামলায় দক্ষিণ লেবাননের আত-তিরি গ্রামে একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং বাড়ির ভেতরে থাকা দুজন নিহত হন।

সূত্র: আলজাজিরা

আরএ

তুরস্ক সফরে গিয়ে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান লন্ডনের মেয়র সাদিক খান

ইসরাইলে প্রধানমন্ত্রী হওয়ার লড়াইয়ে এগিয়ে আইজেনকোট, পিছিয়ে নেতানিয়াহু

লাতিন আমেরিকার দেশে জরুরি অবস্থা জারি

নতুন হামলা হলে যুদ্ধ হবে আরো দীর্ঘ, ট্রাম্প চাইলেও শেষ করতে পারবেন না: ইরান

গাজায় নিজেদের ঘোষিত নিরাপদ অঞ্চলেই হামলা চালাল ইসরাইল, শিশুসহ নিহত ৯

ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক ঘাঁটি ক্ষতিগ্রস্ত

যুক্তরাজ্যের নৌবাহিনী ও বিমানবাহিনীকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ইরানের

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচনের দুই দিন বাকী, জরিপে এগিয়ে কোন দল

ভারতে বিরোধী জোটের সমাবেশে যোগ দেয়নি ককরোচ জনতা পার্টি (সিজেপি)

ইতালিতে সরকারের সামরিক ব্যয় কমিয়ে জনসেবায় বিনিয়োগের দাবি