হোম > বিশ্ব

ইসরাইলি হামলায় আরো ৫৬ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় একদিনে কমপক্ষে আরো ৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময়ে আহত হয়েছেন আরো শতাধিক। গতকাল শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরাইলি হামলা শুরু হওয়ার পর থেকে দুই হাজার ১শ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় কমপক্ষে আরো ৫৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হওয়া আরো ১০৮ জনকে গাজার বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে। ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরাইলের এই আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫১ হাজার ৪৯৫ জনে পৌঁছেছে। আর আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৭ হাজার ৫২৪ জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অনেক মানুষ এখনো ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ, যে কথা হলো

সীমিত আকারে ফ্লাইট চালু করছে কাতার

ইসরাইলে একের পর এক হামলা ইরানের, আশ্রয়কেন্দ্রে লাখ লাখ মানুষ

ইরানে হামলা শুরুর ঘণ্টা তিনেকের মধ্যে পাল্টা হামলার শিকার হয় যুক্তরাষ্ট্র

দুবাই ও মানামায় বিস্ফোরণের শব্দ, সতর্কতা সাইরেন

মিত্রদের সাহায্য করতে চীন কতটা সক্ষম

ইরান যুদ্ধ নিয়ে দোলাচালে চীন

ইরানে আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনিদের ওপর চলছে ইসরাইলি নিপীড়ন

ইসরাইলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে পাকিস্তানি সেনাপ্রধানের বৈঠক, কী কথা হলো