হোম > বিশ্ব

শ্রীলংকায় বন্যা-ভূমিধসে নিহত ৩১

আতিকুর রহমান নগরী

ছবি: আল আরাবিয়া

শ্রীলংকায় প্রবল বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে কমপক্ষে ৩১ জন নিহত হয়েছে। নিখোঁজ রয়েছেন আরো ১৪ জন। বৃহস্পতিবার দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র (ডিএমসি) এক বিবৃতিতে জানিয়েছে একথা জানিয়েছে। বেশিরভাগই মারা গেছেন চা উৎপাদনকারী জেলা বাদুল্লায়। সেখানে রাতের বেলা পাহাড়ের ঢাল ভেঙে চাপা পড়েন ১৬ জন। পাশের নুওয়ারা এলিয়া জেলায় ভূমিধসে আরো চারজনের মৃত্যু হয়েছে। খবর আল আরাবিয়ার।

বৃষ্টিতে মাটি ধসে প্রায় ৪০০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এক হাজার ১০০ টি পরিবারকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।

ডিএমসি জানিয়েছে যে শ্রীলঙ্কাজুড়ে নদীর পানির স্তর বৃদ্ধি পাচ্ছে। নিম্নাঞ্চলের বাসিন্দাদের উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশনা দেয়া হয়েছে।

বৈরি আবহাওয়ার কারণে সরকার দেশব্যাপী দুই দিনের জন্য শেষ বর্ষের স্কুল পরীক্ষা স্থগিত করেছে।

গত বছরের জুনে ভারী বৃষ্টিপাতের ফলে ২৬ জন নিহত হয়। শ্রীলঙ্কা সেচ এবং জলবিদ্যুতের জন্য মৌসুমি মৌসুমি বৃষ্টিপাতের ওপর নির্ভরশীল। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশটিতে ঘন ঘন বন্যা হচ্ছে।

আরএ

উত্তর প্রদেশে মুসলিমদের ওপর হামলা, গ্রেপ্তার ও বুলডোজার অভিযান বেড়েছে

রুশ পররাষ্ট্রমন্ত্রীর পর তেহরান সফরে পাকিস্তানের সেনাপ্রধান

রিয়াদের বাসিন্দাদের ফোনে বিমান হামলার হুমকির সতর্কতা

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমল

এল-সাইদের ধর্মবিশ্বাসে আক্রমণ রিপাবলিকানদের, উত্তপ্ত টাউন হল

মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের প্রত্যাশা কি অতিরিক্ত বেশি

ইসরাইলের সঙ্গে মিলে কি ইরানে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

কলম্বিয়ায় অবৈধ স্বর্ণখনি ধসে নিহত ১৪, নিখোঁজ ১৫

ইসরাইলে সাত বছরে ষষ্ঠ নির্বাচন, কপাল পুড়তে পারে নেতানিয়াহুর

যুক্তরাষ্ট্রে স্কুলে ভর্তিতে জাতিগত বৈষম্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট