হোম > বিশ্ব

তাইওয়ানের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার পরিণাম জানে চীন: ট্রাম্প

আতিকুর রহমান নগরী

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাইওয়ানের বিষয়ে কোনো পদক্ষেপ নেবে না চীন, কারণ এর পরিণাম কী হবে তা জানে বেইজিং। রোববার সিবিএস নিউজকে দেয়া সাক্ষাতকারে ট্রাম্প বলেন, চীনা কর্মকর্তারা তাকে আশ্বস্ত করেছেন, তার মেয়াদকালে চীন তাইওয়ানের কিছুই করবে না। খবর বার্তা সংস্থা আনাদোলুর।

রোববার সিবিএস নিউজকে দেয়া সাক্ষাতকারে ট্রাম্প বলেন, চীন আক্রমণ করলে তিনি মার্কিন বাহিনীকে তাইওয়ানকে রক্ষা করতে বলবেন কিনা, জানতে চাইলে ট্রাম্প সরাসিরি কিছুই বলেন নি। বলেন, ‘এটি ঘটলে আপনি জানতে পারবেন।’

ট্রাম্প জানান, এশিয়া সফরে থাকাকালীন গত বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় শির সঙ্গে তার বৈঠকে তাইওয়ান প্রসঙ্গটি আসেনি। আর তাই এ বিষয়ে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন। তিনি (শি জিনপিং) কখনো এটি উত্থাপনও করেননি, কারণ তিনি এটি বোঝেন।

তবে, শি কী বোঝেন সে বিষয়ে বলতে অস্বীকৃতি জানান মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘এটি অন্য পক্ষ জানে, কিন্তু আমি এমন কেউ নই যে আপনাকে সবকিছু প্রকাশ্যে বলবো।’

তাইওয়ান এখনো মার্কিন-চীন সম্পর্কের ক্ষেত্রে অন্যতম প্রধান বিরোধপূর্ণ বিষয়। বেইজিং তাইওয়ানকে একটি বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে দেখে, অন্যদিকে তাইপেই ১৯৪৯ সাল থেকে স্বাধীনতার ওপর জোর দিয়ে আসছে।

আরএ

লন্ডনের হিথ্রোকে পেছনে ফেলে তুরস্কের ইস্তাম্বুল এখন বিশ্বের সেরা বিমানবন্দর

এএফডি প্রার্থী স্পিকার নির্বাচিত, উদ্বিগ্ন জার্মান চ্যান্সেলর মের্জ

দুর্নীতির অভিযোগে মাহিন্দা রাজাপাকসের স্ত্রী গ্রেপ্তার

কৃষ্ণসাগরের নিরাপত্তা নিয়ে এরদোয়ান-পুতিনের ফোনালাপ

দিল্লিতে আবাসিক এলাকায় ফের ভবন ধস, ধ্বংসস্তূপে আটকা অনেকে

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক আকাশযানে বড় ক্ষয়ক্ষতির তথ্য প্রকাশ

ফ্রান্সে বিক্ষোভে সহস্রাধিক আহত, ক্লাসে যেতে পারছে না ৩০ হাজার শিক্ষার্থী

বৃষ্টির জন্য শুক্রবার আমিরাতে সব মসজিদে ইস্তিসকার নামাজ

ভারতের প্রখ্যাত আলেম মাওলানা সাঈদুর রহমান আজমি নদভীর ইন্তেকাল

পেজেশকিয়ানের সঙ্গে ফোনে ইরানের সাহসিকতার প্রশংসা করলেন পুতিন