হোম > বিশ্ব

ব্যালটে আমার নাম না থাকায় ডেমোক্র্যাটরা জিতেছে: ট্রাম্প

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা এপি

যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্যে বিভিন্ন পদে মঙ্গলবারের নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের প্রত্যাখ্যান করেছেন ভোটররা। তিনটি বড় নির্বাচনে রিপাবলিকানদের পরাজিত করে বিপুল ভোটে জয়ী হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। ট্রাম্পের দাবি, ব্যালটে তার নাম না থাকায় হেরেছেন রিপাবলিকান প্রার্থীরা।

এবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, ব্যালটে ডোনাল্ড ট্রাম্পের নাম না থাকলেও, গত নয় মাসে তার নেয়া নানা পদক্ষেপের প্রতিফলন ঘটেছে নির্বাচনী ফলাফলে। নির্বাচনের ফলাফলের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি লেখেন, ‘ট্রাম্প ব্যালটে ছিলেন না এবং ফেডারেল সরকারের চলমান অচলাবস্থা, এই দুটি কারণেই জিতেছে ডেমোক্র্যাটরা।’

সেইসঙ্গে তিনি আবারো ডাকযোগে ভোট বাতিলের আহ্বান জানিয়েছেন। সামাজিকমাধ্যমে তিনি আরো বলেন, ‘ভোটার সংস্কার পাস করুন, ডাকযোগে ব্যালট ব্যবহার করবেন না।’

আর নিউইয়র্ক সিটির মেয়র পদে জয়ী হওয়ার পর জোহরান মামদানি যখন আবেগঘন এক বিজয় ভাষণ দিচ্ছিলেন, তখন ট্রাম্প পোস্ট করেন, ‘এটা শুরু হলো।’

এই সপ্তাহের শুরুতে, প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছিলেন, মামদানি জিতলে নিউইয়র্ক সিটির জন্য সরকারি তহবিল আটকে দেয়ার।

আরএ

ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’: ট্রাম্প

আরো এক হামাস কমান্ডারকে হত্যা করল ইসরাইল

খারগ দ্বীপে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা

গাজায় যা ঘটছে তা ভয়াবহ: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

ভারি বৃষ্টিতে দিল্লি বিমানবন্দরের ভেতরে পানি, ফ্লাইট চলাচল ব্যাহত

ইউক্রেন যুদ্ধ থামাতে ট্রাম্পের নতুন উদ্যোগ, পাঠাচ্ছেন কুশনার উইটকফকে

ইরান যুদ্ধের জেরে যুক্তরাষ্ট্রের তেলের মজুত ৪৪ বছরের মধ্যে সর্বনিম্ন

শান্তিচুক্তির পরও থামেনি টাইগ্রের লড়াই, পুরোনো শত্রুদের নতুন জোট

শত্রুপক্ষের ৩৭০ যুদ্ধবিমানে আঘাত হানার দাবি ইরানের

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান