হোম > বিশ্ব

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তের বিরুদ্ধে আইসিসিতে শুনানি শুরু

আমার দেশ অনলাইন

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) শুনানি শুরু হয়েছে। সোমবার নেদারল্যান্ডসের দ্য হেগের আদালতে চার দিনব্যাপী এই অভিযোগ গঠনের শুনানি শুরু হয়। এর মাধ্যমেই নির্ধারিত হবে দুতার্তের বিরুদ্ধে আনা মাদকবিরোধী অভিযানের নামে নির্বিচার হত্যাকাণ্ডের বিচার শুরু করার মতো যথেষ্ট তথ্য-প্রমাণ আছে কি না।

৮০ বছর বয়সি এই সাবেক নেতার বিরুদ্ধে অন্তত ৭৬টি হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনটি মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের করা হয়েছে।

প্রসিকিউটরদের মতে, ২০১৩ থেকে ২০১৮ সালের মধ্যে তিনি দাভাও শহরের মেয়র এবং পরবর্তীতে ফিলিপাইনের প্রেসিডেন্ট থাকাকালীন এই অপরাধগুলো সংগঠিত হয়েছে। যদিও বেসরকারি হিসাব অনুযায়ী তার ছয় বছরের মাদকবিরোধী অভিযানে নিহতের সংখ্যা প্রায় ৩০ হাজারে পৌঁছাতে পারে।

উল্লেখ্য, আইসিসি বিচারকগণ দুতার্তেকে শারীরিকভাবে সুস্থ ঘোষণা করলেও তার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে সশরীরে আদালতে উপস্থিত হওয়া থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ফিলিপাইন ২০১৯ সালে আইসিসি থেকে নিজেদের প্রত্যাহার করে নিলেও আদালত রায় দিয়েছে, ২০১১ থেকে ২০১৯ সালের মধ্যে সংঘটিত অপরাধগুলোর বিচার করার পূর্ণ আইনি অধিকার তাদের রয়েছে। শুনানির পর সিদ্ধান্ত জানাতে বিচারকদের হাতে ৬০ দিন সময় থাকবে।

উপসাগরীয় অঞ্চল থেকে ব্রিটেন, সব জায়গায় পিছু হটছে যুক্তরাষ্ট্র

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও মজুত নিয়ে আপস করবে না ইরান

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

হরমুজের সাত দিনের পরিকল্পনা নিয়ে মার্কিন জবাব পর্যালোচনা করছে ইরান

জার্মানিতে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার আশঙ্কা, ইসরাইলের সতর্কবার্তা

হুথিদের হামলা ঠেকাতে সৌদিকে সহায়তার উপায় খতিয়ে দেখছে তুরস্ক

সাত মাস পর ইরানের সঙ্গে সরাসরি বিমান চলাচল চালু করল ইরাক

মার্কিন সামরিক ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি: আরাগচি

সমসাময়িক সাহিত্যে প্রাচীন ঐতিহ্য নতুন করে ফুটিয়ে তুলে অ্যানি কারসনের নোবেল

শিক্ষামন্ত্রীর আলোচনার আমন্ত্রণের মধ্যেই ফ্রান্সজুড়ে ফের শিক্ষার্থীদের স্কুল অবরোধ