হোম > বিশ্ব

যুদ্ধ জয় নিয়ে পাকিস্তানকে উপহাস করলেন ভারতের সেনাপ্রধান

আতিকুর রহমান নগরী

ছবি: এনডিটিভি

সাম্প্রতিক যুদ্ধে পাকিস্তানের জয় পাওয়ার দাবি নিয়ে উপহাস করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেন, ভারতের সঙ্গে যুদ্ধে জয়ী হয়েছে বলে জনগণকে বোঝাতে সক্ষম হয়েছে পাকিস্তান। তবে তার মতে, পাকিস্তাতানের এ জয় বাস্তবে নয়, বরং জয় তাদের মনে মনে। খবরএনডিটিভির

আইআইটি মাদ্রাজে এক সভায় তিনি বলেন, এভাবেই পাকিস্তান নিজ দেশে, ভারতে এবং অন্যদেশকেও নিজেদের জয়ের দাবির বিষয়ে প্রভাবিত করতে পেরেছে।

ভারতের সেনাপ্রধান বলেন, ‘আপনি যদি কোনো পাকিস্তানিকে জিজ্ঞেস করেন, তারা পরাজিত হয়েছে নাকি জিতেছে, তাহলে তিনি বলবেন, আমাদের সেনাপ্রধান ফিল্ড মার্শাল হয়েছেন, তার মানে আমরা নিশ্চয়ই জিতেছি।’

তিনি বলেন, ভারতীয় বাহিনী তাদের নিজস্ব উপায়ে পাকিস্তানের কৌশলের বিরুদ্ধে লড়াই করেছিল; সামাজিক যোগাযোগ মাধ্যম এবং অন্যান্য প্ল্যাটফর্ম ব্যবহার করে জনগণের কাছে তাদের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।

ভারতীয় সেনাপ্রধান বলেন, ‘যুদ্ধ নিয়ে কৌশলগত বার্তা পাঠানো খুবই গুরুত্বপূর্ণ ছিলো। সেই কারণে প্রথমেই যে বার্তা দেওয়া হয়েছে, তাহলো ন্যায়বিচার সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, দুই নারী অফিসারের নেতৃত্বে সেনা ও বিমানবাহিনী যৌথ সাংবাদিক সম্মেলন, লেফটেন্যান্ট কর্নেল ও এক জুনিয়র কমিশন্ড অফিসারের তৈরি লোগো—সবই ছিল পরিকল্পিত কৌশলগত প্রচারের অংশ।

গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। এই হামলা প্রতিক্রিয়ায় পাকিস্তানের বিরুদ্ধে সামরিক অভিযান ‘অপারেশন সিুঁদর’ পরিচালনা করে ভারত।

যদিও পেহেলগামে হামলার ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে পাকিস্তান।

আরএ

ইরানের খার্গ দ্বীপ দখলের হুমকি ট্রাম্পের, আজ রাতেই ‘কঠোর’ হামলার হুঁশিয়ারি

কুয়েতের আকাশসীমায় ২৪ ঘণ্টায় ২৪টি ড্রোনের অনুপ্রবেশ

যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী জন হিলির পদত্যাগ

হরমুজ প্রণালি পার হলো এশিয়ার তিন এলএনজি ট্যাংকার

ইরান ও যুক্তরাষ্ট্রকে চলমান সংঘাত বন্ধের আহ্বান তুরস্কের

প্রথম বিশ্বযুদ্ধকেও ছাড়িয়ে গেল রাশিয়া-ইউক্রেন সংঘাত

ইসরাইলকে নাৎসি বাহিনীর সঙ্গে তুলনা করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট

যুক্তরাষ্ট্র-ইরান ইস্যুতে আলোচনা শেষে তেহরান ছাড়লেন কাতারের আলোচকরা

ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রস্তুতি নিতে হবে ইইউকে : ইতালির প্রধানমন্ত্রী

ওমানের উপকূলে ইরানি কার্গো বার্জে যুক্তরাষ্ট্রের হামলা