হোম > বিশ্ব

নেপালে সংসদ পুনর্বহালের দাবি প্রধান দলগুলোর

আতিকুর রহমান নগরী

বিক্ষোভকারীরা সিংহদরবারে আগুন ধরিয়ে দেয়। এখানে সংসদ ও অন্যান্য মন্ত্রণলায় রয়েছে। ছবি: বিবিসি

নেপালের সদ্য বিলুপ্ত সংসদ পুনর্বহালের দাবি জানিয়েছে দেশটির প্রধান রাজনৈতিক দলগুলো। নেপালি কংগ্রেস, সিপিএন-ইউএমএল এবং মাওবাদী কেন্দ্রসহ আটটি দল এক যৌথ বিবৃতিতে এ দাবি জানিয়েছে। তাদের মতে, অসাংবিধানিকভাবে সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন প্রেসিডেন্ট। খবর বিবিসির।

গতকাল শনিবার সংসদ পুনর্বহালের দাবিতে আটটি রাজনৈতিক দলের প্রধান হুইপ এক বিবৃতিতে সই করেন। তারা বলছেন, প্রেসিডেন্টের গৃহীত পদক্ষেপ অসাংবিধানিক।

জেন-জি বিক্ষোভকারীদের অন্যতম প্রধান দাবি ছিল সংসদ ভেঙে দেয়া।

তবে আটটি দল বলছে যে বিক্ষোভকারীদের দাবি - যার মধ্যে আগামী বছরের ৫ মার্চের জন্য ঘোষিত নতুন নির্বাচন অন্তর্ভুক্ত - জনগণের ভোটে নির্বাচিত একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সমাধান করা উচিত।

প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল রাজনৈতিক দলগুলোর দাবি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি।

শনিবার প্রেসিডেন্ট রামচন্দ্র পাওদেল সকল পক্ষকে শান্ত থাকতে এবং নির্বাচন পরিচালনায় সহায়তা করার আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেছেন যে দেশের সাম্প্রতিক অস্থিরতা সত্ত্বেও, ‘সংবিধান, সংসদীয় ব্যবস্থা এবং ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্র সংরক্ষিত হয়েছে।’

তিনি আরো বলেন, সংকটের শান্তিপূর্ণ সমাধান আরো উন্নত গণতন্ত্রের পথ প্রশস্ত করেছে। কষ্টার্জিত এই সুযোগটি বুদ্ধিমত্তার সাথে ব্যবহার করতে সকল পক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট।

সকল অংশীজনকে শান্ত থাকার এবং ছয় মাসের মধ্যে নির্বাচন সম্পন্ন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন তিনি।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নিষেধাজ্ঞা দেয়ায় নেপালে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। এতে অন্তত ৫০ জন নিহত হন। পরবর্তীতে সাবেক প্রধান বিচারপতি কার্কিকে অন্তর্বর্তী প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হয়।

আরএ

সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না নেতানিয়াহু বা বিরোধী জোট, রেকর্ড সংখ্যক আসন পাচ্ছে আরব দলগুলো

ভোটে হেরে যাওয়ার শঙ্কায় নেতানিয়াহু

কট্টর ফিলিস্তিনপন্থি লুলার কাছে নির্বাচনে হেরে যুক্তরাষ্ট্রে পালাচ্ছেন বলসোনারো

হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ বজায় রাখতেই হবে: সর্বোচ্চ নেতা

আরব অধ্যুষিত এলাকায় ভোটার উপস্থিতি বেশি, উদ্বিগ্ন নেতানিয়াহু

হামলা বন্ধে হুথিদের ১০০ কোটি ডলার দেওয়ার প্রস্তাব সৌদির

মধ্যপ্রাচ্যের সংকট নিরসনে ইরানে মক্কা জোটের চার সিদ্ধান্ত

ভারতের জেল থেকে একসঙ্গে পালাল ১৭ বন্দি

‘ভারতের ৫০ কিলোমিটার ভেতরে ঢুকে গেছে চীনা সেনা’

সৌদির দুই শহরে হঠাৎ জরুরি সতর্কতা