হোম > বিশ্ব

ফিলিপাইনে টাইফুন কালমেগিতে নিহত ৪০

আতিকুর রহমান নগরী

ফিলিপাইনে ভয়াবহ ঘূর্ণিঝড় কালমেগির তাণ্ডবে ৪০ জন মারা গেছে। মঙ্গলবার দেশটির স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রবল বৃষ্টি ও বন্যায় ঘরবাড়ি ডুবে গেছে, হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে স্থলভাগে আঘাত হানার পর থেকে কালমেগি কিছুটা দুর্বল হয়েছে। তবুও এটি এখনো ঘণ্টায় ১৩০ কিলোমিটার বেগে বাতাস ও ১৮০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়া নিয়ে মধ্যাঞ্চলীয় ভিসায়াস দ্বীপপুঞ্জ পেরিয়ে উত্তর পালাওয়ান ও দক্ষিণ চীন সাগর অভিমুখে অগ্রসর হচ্ছে।

দেশটির সেবু প্রদেশে নিহতের সংখ্যা সবচেয়ে বেশি । প্রাদেশিক তথ্য কর্মকর্তা অ্যাঞ্জেলিজ ওরং জানান, ৩৯ জন সেবুতে এবং ১ জন বোহোল দ্বীপে মারা গেছেন। তিনি বলেন, “অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে, এখনও কিছু মানুষ নিখোঁজ বা আটকে আছেন। মৃত্যুর বেশিরভাগ ঘটনাই ডুবে যাওয়া ও ধসে পড়া ধ্বংসাবশেষের কারণে।”

হাজার হাজার মানুষকে ভিসায়াস, দক্ষিণ লুজন ও উত্তর মিন্দানাও অঞ্চল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। মঙ্গলবার রাত নাগাদ সেবু সিটিতে বন্যার পানি কিছুটা নেমে গেলেও বহু এলাকায় এখনো বিদ্যুৎ ও টেলিযোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

ফিলিপাইন রেড ক্রস প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা হাঁটুসমান পানির মধ্যে নৌকা ব্যবহার করে আটকে পড়া মানুষদের উদ্ধার করছেন। লিলোয়ান শহরে বহু ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে, শুধু ছাদ বা উপরের তলা দেখা যাচ্ছে।

দেশটির আবহাওয়া সংস্থা জানিয়েছে, কালমেগির সঙ্গে একটি শিয়ার লাইন যুক্ত হয়ে প্রবল বৃষ্টি ও ঝড়ো হাওয়া সৃষ্টি করছে।
এর ফলে মঙ্গলবার ১৮০টিরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে এবং সমুদ্রগামী জাহাজগুলোকে নিকটবর্তী নিরাপদ বন্দরে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্র: সিএনএন

আন্তর্জাতিক নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখাচ্ছে ইসরাইলি উগ্রপন্থীরা

এবার ভারতের রাজধানীতে জেন-জি আন্দোলনের ‘অবতরণ’: আল জাজিরা

ইরানকে শক্তিশালী ও অহংকারী বললেন ট্রাম্প

ইসরাইলবিরোধী মনোভাবে শীর্ষে তুরস্ক ও সবচেয়ে কমে ভারত, বাংলাদেশে কত

যে কারণে হাকান ফিদান এরদোয়ানের পর দেশটির দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তি

যুক্তরাষ্ট্রে গুপ্তচরবৃত্তি: ইসরাইলকে ‘সর্বোচ্চ হুমকি’ হিসেবে দেখছে পেন্টাগন

ভারতজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়ে যা বললেন ককরোচ জনতা পার্টির প্রধান

‘ককরোচরা আসছে, ধর্মেন্দ্র প্রধান যাচ্ছেন’ স্লোগানে বিক্ষোভ

তুরস্ক কেন বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বাড়াতে চাইছে

সাড়ে ৪ হাজারেরও বেশি অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র