হোম > বিশ্ব

কাশ্মীরে রিসোর্ট বন্ধের ঘোষণা ভারতের

স্টাফ রিপোর্টার

কাশ্মীরে পর্যটকদের অবকাশযাপনের জন্য তৈরি ৪৮টি রিসোর্ট বন্ধের ঘোষণা দিয়েছে ভারত। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সরকার অনুমোদিত ৮৭টি রিসোর্টের মধ্যে ৪৮টি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্বসতর্কতামূলক নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে।

ওই হামলা থেকে বেঁচে যাওয়া পর্যটকদের বরাতে ভারতীয় সংবাদমাধ্যমগুলো দাবি করেছে, হামলাকারীরা হিন্দু ধর্মাবলম্বীদের আলাদা করে খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছে। তবে আবার কিছু পর্যটক জানিয়েছেন, হামলাকারীরা দূর থেকে গুলি করেছে। এ বিষয়টি নিয়ে দুই রকম তথ্য পাওয়া গেছে।

গত ২২ এপ্রিল কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এরপর সেখানে গণগ্রেপ্তার ও ধ্বংসযজ্ঞ শুরু করে ভারতীয় সেনারা। এরমধ্যেই ৪৮টি রিসোর্ট অস্থায়ীভাবে বন্ধের ঘোষণা আসল।

আমিরাত ও কুয়েতে রাডার সিস্টেম-জ্বালানি সংরক্ষণাগার-রানওয়ে ধ্বংস

ইরানি প্রেসিডেন্টের সঙ্গে পুতিনের ফোনালাপ, যে কথা হলো

সীমিত আকারে ফ্লাইট চালু করছে কাতার

ইসরাইলে একের পর এক হামলা ইরানের, আশ্রয়কেন্দ্রে লাখ লাখ মানুষ

ইরানে হামলা শুরুর ঘণ্টা তিনেকের মধ্যে পাল্টা হামলার শিকার হয় যুক্তরাষ্ট্র

দুবাই ও মানামায় বিস্ফোরণের শব্দ, সতর্কতা সাইরেন

মিত্রদের সাহায্য করতে চীন কতটা সক্ষম

ইরান যুদ্ধ নিয়ে দোলাচালে চীন

ইরানে আগ্রাসনের মধ্যেই ফিলিস্তিনিদের ওপর চলছে ইসরাইলি নিপীড়ন

ইসরাইলে জরুরি অস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের