হোম > বিশ্ব

কুরস্কে উত্তর কোরিয়ার সেনাদের ওপর নির্ভর করছে রাশিয়া, কারণ কী

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহিত।

রাশিয়ার কুরস্ক অঞ্চলে মাইন অপসারণ এখন আর শুধু রুশ বাহিনীর দায়িত্ব নয়—এই কাজে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে উত্তর কোরিয়ার সৈন্যরা। ইউক্রেনের অনুপ্রবেশ প্রতিহত করতে যেই সেনারা সহায়তা করেছিল, তারাই এখন বিপজ্জনক মাইনমুক্তকরণ অভিযানে নেতৃত্ব দিচ্ছে।

দুই দেশের পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবে গত বছর প্রায় ১৪,০০০ সৈন্য কুরস্কে পাঠায় উত্তর কোরিয়া । তবে দক্ষিণ কোরিয়া, ইউক্রেন ও পশ্চিমা সূত্র দাবি করেছে, ইউক্রেনের সঙ্গে তীব্র যুদ্ধে উতোমধ্যে ৬,০০০-এর বেশি উত্তর কোরিয়ান সেনা নিহত হয়েছে। এর আগে ২০২৪ সালের আগস্টে ইউক্রেনীয় বাহিনী সীমান্ত পেরিয়ে কুরস্কে ঢুকে বিশাল এলাকা নিয়ন্ত্রণে নিয়েছিল। তবে পরবর্তীতে পুতিন জানিয়েছিলেন, উত্তর কোরিয়ান বাহিনীর সহায়তায় রাশিয়া আক্রমণকারীদের পিছু হটাতে সক্ষম হয়েছে।

উত্তর কোরিয়ার সেনাদের এমন সক্রিয় ভূমিকা রাশিয়া–উত্তর কোরিয়া সামরিক সহযোগিতার নতুন মাত্রা তুলে ধরছে। কিম জং উন গত মাসেই বলেছিলেন, দুই দেশের সহযোগিতা নিরন্তরভাবে এগিয়ে যাবে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত ভিডিওতে দেখা গেছে—উত্তর কোরিয়ান সৈন্যদের আধুনিক মাইন শনাক্তকরণ যন্ত্র ব্যবহারের প্রশিক্ষণ, মাঠপর্যায়ের অনুশীলন এবং দেশাত্মবোধক গান গাওয়ার দৃশ্য।

কূটনীতিকরা বলছেন, যুদ্ধের চাপ বাড়ার সঙ্গে সঙ্গে রাশিয়ার জন্য উত্তর কোরিয়ার সামরিক সহায়তা ধীরে ধীরে “কৌশলগত অপরিহার্যতায়” পরিণত হচ্ছে।
সূত্র: রয়টার্সের খবর

শান্তি ও সমৃদ্ধিতে ইরান-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে: ভ্যান্স

ভারতে ৪৫ দিনে ২৩টির বেশি মসজিদ-মাদরাসা গুঁড়িয়ে দিল বিজেপি সরকার

কলকাতার রেড রোডে মোদির যোগব্যায়াম ঘিরে সমতার বিতর্ক

নেতানিয়াহুকে নিয়ে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গেলেন ভ্যান্স

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা শুরু

তৃণমূলের ৪৪০ কোটি রুপির তিন ব্যাংক হিসাব ফ্রিজ

ইসলাম ধর্ম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ খ্যাত মার্কিন অভিনেতা এস্পোসিতো

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির আরও বিস্তারিত জানালেন ইরানের প্রেসিডেন্ট

যুদ্ধে ইরান জয়ী, মনে করে ৯২ শতাংশ ইসরাইলি

কলকাতায় রাস্তা আটকে মোদির যোগব্যায়াম