হোম > বিশ্ব

ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনকে ট্রাম্পের ‘আল্টিমেটাম’

আতিকুর রহমান নগরী

ছবি সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ শেষ করার জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ১০ বা ১২ দিনের নতুন সময়সীমা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সোমবার যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আল্টিমেটাম দেন ট্রাম্প। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স।

ট্রাম্প বলেন, আমি আজ থেকে প্রায় ১০ বা ১২ দিনের একটি নতুন সময়সীমা নির্ধারণ করতে যাচ্ছি। অপেক্ষা করার কোনো কারণ নেই, কারণ আমরা কোনো অগ্রগতি দেখছি না।

তিনি বলেন, আপনি যদি জানেন ফলাফল কী হতে যাচ্ছে, তখন অপেক্ষার কোনো মানে নেই।

হুঁশিয়ারি দিয়ে ট্রাম্প বলেন, যদি এই সময়ের মধ্যে কোনো সমঝোতা না হয়, তাহলে তিনি রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা অথবা শুল্ক আরোপ করতে পারেন।

এদিকে বিবিসি জানিয়েছে, ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন নিয়ে একটি চুক্তিতে সম্মত হতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য নির্ধারিত ৫০ দিনের সময়সীমা কমিয়ে আনছেন।

হুথিদের ঠেকাতে ব্যর্থ হয়ে বাব আল-মান্দেব থেকে পিছু হটল সৌদি সমর্থিত ইয়েমেনি বাহিনী

নেতানিয়াহুকে নিয়ে আত্মজীবনীতে যে বিস্ফোরক তথ্য দিলেন বাইডেন

হরমুজে মাইনের আঘাত, ২০ লাখ ব্যারেল তেলসহ ডুবল সুপারট্যাংকার

সৌদিতে এক সপ্তাহে ১২ হাজার গ্রেপ্তার, দেশে ফেরত সাড়ে ১১ হাজার

এক দিনে স্পেন পৌঁছালেন ১৫০০ অভিবাসী

ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক ৬০ দিনের জন্য গৃহবন্দি

ইরানে গ্যাস পরিশোধনাগারের বাস দুর্ঘটনা, ১২ কর্মী নিহত

ইসরাইলের ওপর কতটা প্রভাব ফেলবে রোহিঙ্গা গণহত্যার রায়

মালয়েশিয়ার রাজনীতিতে চাপে পাকাতান হারাপান, মালয় জাতীয়তাবাদী শক্তির সমর্থন বাড়ছে

নির্বাচনে ট্রাম্পের হারে চাঙা হতে পারে দুবাই-আবুধাবির আবাসন বাজার