হোম > বিশ্ব

প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছরে সীমিত করছে মালয়েশিয়া

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, চলতি বছরই প্রধানমন্ত্রীর মেয়াদ সর্বোচ্চ ১০ বছর বা টানা দুই মেয়াদে সীমিত করতে সংসদে একটি বিল উত্থাপনের উদ্যোগ নেওয়া হবে। এটি তার নির্বাচনি অঙ্গীকারগুলোর একটি।

সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রী ও শীর্ষ সরকারি কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্যে আনোয়ার বলেন, ক্ষমতায় দীর্ঘদিন আঁকড়ে থাকা গণতন্ত্রের জন্য ক্ষতিকর। তিনি জোর দিয়ে বলেন, সবারই একটি নির্দিষ্ট মেয়াদ থাকা উচিত—এ ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নেই।

নতুন বছর উপলক্ষে দেওয়া এক ঘোষণায় তিনি জানান, মেয়াদ শেষে নেতৃত্ব পরবর্তী প্রজন্মের হাতে তুলে দেওয়াই দেশের জন্য মঙ্গলজনক। বর্তমানে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো মেয়াদসীমা নেই।

দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ প্রথম দফায় টানা ২২ বছর ক্ষমতায় ছিলেন এবং পরে অবসর ভেঙে ২০১৮ সালের নির্বাচনে বিরোধী জোটের নেতৃত্ব দিয়ে পুনরায় ক্ষমতায় ফেরেন। ওই সময় ৯২ বছর বয়সে শপথ নিয়ে তিনি বিশ্বের সবচেয়ে বয়স্ক দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী হন।

আনোয়ার জানান, মেয়াদের সীমাসংক্রান্ত বিলটি কবে সংসদে তোলা হবে, তা নির্দিষ্ট করে বলা হয়নি। তবে চলতি মাসেই সংসদের এ বছরের প্রথম অধিবেশন শুরু হওয়ার কথা। উল্লেখ্য, আনোয়ারের নেতৃত্বাধীন জোট পাকাতান হারাপান ২০২২ সালের নির্বাচনি ইশতেহারে প্রধানমন্ত্রীর মেয়াদ দুই দফায় সীমিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিল।

এ ছাড়া সরকার তথ্য অধিকার আইন সংসদে উত্থাপনের পরিকল্পনাও করেছে বলে জানান আনোয়ার। তার ভাষায়, প্রধানমন্ত্রীসহ সবাইকে জবাবদিহির আওতায় থাকতে হবে এবং প্রশ্নের মুখোমুখি হতে হবে—এখানেও কোনো ছাড় থাকবে না।

উল্লেখ্য, গত মাসে মালয়েশিয়ার হাইকোর্ট সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে আরও ১৫ বছরের কারাদণ্ড দেন। এমডিবি কেলেঙ্কারির একটি মামলায় বর্তমানে যে ছয় বছরের সাজা তিনি ভোগ করছেন, তা শেষ হওয়ার পর এই অতিরিক্ত সাজা কার্যকর হবে।

এসআই

ইরানে হামলায় যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে মধ্যপ্রাচ্যের দেশগুলো: বাঘাই

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন