হোম > বিশ্ব

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোকে গৃহবন্দী করার নির্দেশ সুপ্রিম কোর্টের

আতিকুর রহমান নগরী

ছবি: ইন্ডিয়া টুডে

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় সোমবার বিচারক আলেকজান্দ্রে দা মোরেস এই আদেশ দেন। অভ্যুত্থানের ষড়যন্ত্রের অভিযোগে তার বিচার চলছে। খবর আল জাজিরার।

বিচারপতি আলেকজান্দ্রে দা মোরেস বলেন, সামাজিক মাধ্যম ব্যবহার এবং রাজনৈতিক বার্তা দেওয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা লঙ্ঘন করেছেন।

সাবেক এই প্রেসিডেন্টের সমর্থনে ব্রাজিলজুড়ে বিক্ষোভের একদিন পর এ রায় দেওয়া হলো। ২০২২ সালের নির্বাচনে প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরেও ক্ষমতা ধরে রাখার ষড়যন্ত্র করার অভিযোগে তার বিচার চলছে।

বলসোনারোর একজন গণমাধ্যম প্রতিনিধি নিশ্চিত করেছেন, পুলিশ সোমবার সন্ধ্যায় তার ব্রাসিলিয়ার বাসভবনে তাকে গৃহবন্দী করেছে। পুলিশ তার মোবাইল ফোনও জব্দ করেছে।

বলসোনারোর আইনজীবীরা এক বিবৃতিতে বলেছেন, সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা হবে। তারা বলছেন, সাবেক প্রেসিডেন্ট আদালতের কোনো আদেশ লঙ্ঘন করেননি।

বলসোনারো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র। বলসোনারোর বিরুদ্ধে মামলা তদারকি করার জন্য আলেকজান্দ্রে ডি মোরেস মার্কিন প্রশাসন তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে।

এরআগে জ্বালাময়ী ভাষণ দিয়ে বিচারকাজ বাধাগ্রস্ত করার অভিযোগে ওঠায় গতিবিধি নজরদারিতে রাখতে গত মাসে বলসোনারোকে পায়ে ইলেকট্রিক কড়া পরানোর নির্দেশ দেন আদালত। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়। তবে তার ছেলেরা ও মিত্ররা বলসোনারোর জ্বালাময়ী ভাষণগুলো অনলাইনে দিয়েছিল। জনগণের উদ্দেশে দেয়া এ ধরনের ভাষণ অনলাইনে প্রচার তৃতীয় পক্ষের ওপরও নিষিদ্ধ করা হয়।

গত রোববার বলসোনারোর প্রতি সংহতি জানিয়ে ব্রাজিলের কয়েকটি শহরে সমাবেশ হয়। এর মধ্যে রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত সমাবেশে ছেলের সঙ্গে তার সরাসরি ফোনালাপ সম্প্রচার করে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেন বলসোনারোর মিত্ররা।

আরএ

কাতারের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা চুক্তি সই

বাংলাদেশ-ভারত কনস্যুলার সংলাপের সময় নিয়ে যা বললেন জয়সওয়াল

বিশ্বের ৯ দেশের হাতে ১২ হাজারের বেশি পারমাণবিক অস্ত্র, কার কাছে কত

ট্রাম্পের সঙ্গে চুক্তির মাসেই রাশিয়ার তেল উৎপাদন বাড়ল

বাহরাইনকে লক্ষ্য করে ছোড়া ইরানের দুটি ড্রোন ভূপাতিতের দাবি মার্কিন বাহিনীর

ইসরাইলি নৌবাহিনীর সঙ্গে সমন্বয় জোরদারে মার্কিন পঞ্চম নৌবহরের প্রধান

আসামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২৩

১৮ ঘণ্টা পরও স্বাভাবিক হয়নি মাইক্রোসফটের সেবা, ভোগান্তিতে বিশ্বের কোটি ব্যবহারকারী

বৃষ্টি-শীতে বিপর্যস্ত গাজা, ঠান্ডায় প্রাণ গেল ৯ মাসের শিশুর

পরিদর্শনের অনুমতি না পেয়ে ইরানের ভূগর্ভস্থ ইউরেনিয়াম কেন্দ্র নিয়ে উদ্বিগ্ন আইএইএ