জিম্বাবুয়ের একটি ন্যাশনাল পার্কে পাঁচ দিন ধরে সিংহের অভয়ারণ্যে থেকে সাত বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন পার্কের কর্মকর্তা ও জিম্বাবুয়ের পার্লামেন্টের এক সদস্য।
ঘটনাটি ঘটেছে জিম্বাবুয়ের উত্তরাঞ্চলের মাতুসাডোনা গেম পার্কে।
জিম্বাবুয়ের ম্যাশোনাল্যান্ড ওয়েস্ট পার্লামেন্ট সদস্য মুতসা মুরোম্বেদজি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্টে ছেলেটির আবিষ্কারকে 'সত্যিকারের অলৌকিক'বলে অভিহিত করেন।
এক্সে তিনি লিখেছেন, তিনোটেন্ডা পুদু নামের ওই শিশু বাসা থেকে বের হয়ে হেঁটে প্রায় ২৩ কিলোমিটার দূরে ‘বিপদসংকুল’ মাতুসাডোনা গেম পার্কে ঢুকে পড়েছিল। “এরপর পাঁচ দিন ধরে শিশুটি পার্কের উঁচু পাথরের ওপর ঘুমিয়েছে। তার চারপাশে ছিল সিংহের গর্জন,হাতির চলাচল।
বিবৃতিতে পার্ক কর্তৃপক্ষ জানিয়েছে,গত ২৭ ডিসেম্বর বাড়ি থেকে প্রায় ৫০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে অজান্তেই 'সিংহ উপদ্রুত মাতুসাদোনা ন্যাশনাল পার্ক'-এ ঢুকে পড়ার পর মারিন্দি এলাকা থেকে নিখোঁজ হয় শিশুটি।
উমে ও সন্ন্যাতি নদীর তীরে অবস্থিত মাতুসাদোনা জাতীয় উদ্যানে ‘আফ্রিকার সিংহের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অভয়ারণ্য এবং হাতি, মহিষ, জলহস্তী, জলহরিণ ও ইম্পালার মতো প্রজাতি রয়েছে ।