হোম > বিশ্ব

৮০ হাজার অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদন

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর থেকেই অভিবাসন নীতি কঠোর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অবৈধ অভিবাসীদের আটক করে দেশে ফেরত পাঠানো হচ্ছে। এবার প্রায় ৮০ হাজার আটক অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গুদামে রাখার পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। বুধবার ওয়াশিংটন পোস্ট তাদের হাতে আসা খসড়া নথির উদ্ধৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে।

আটক অভিবাসীদের রাখতে যুক্তরাষ্ট্রজুড়ে গুদাম তৈরির পরিকল্পনা করা হচ্ছে। মার্কিন অভিবাসন ও শুল্ক বিভাগ আটকদের রাখার জন্য কমপক্ষে ২২টি গুদাম স্থাপনের জন্য ঠিকাদারদের সাহায্য চেয়েছে। বর্তমানে মার্কিন ইতিহাসে সবচেয়ে বেশি ৭০ হাজারের বেশি অভিবাসী আটক রয়েছেন।

টেক্সাসের দুটিসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে সংস্কার করা শিল্প গুদামে সাতটি বড় আকারের হোল্ডিং সেন্টার স্থাপন করা হবে। প্রতিটি সেন্টারে পাঁচ হাজার থেকে ১০ হাজার বন্দি থাকবে, যেখান থেকে অভিবাসীদের নির্বাসন করা হবে।

ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, গুদামগুলোতে ১৫টি ছোট আকারের কেন্দ্র স্থাপন করা হবে, প্রতিটিতে ৫০০ থেকে এক হাজার ৫০০ লোক থাকবে। বিশাল এই গুদামগুলো ভার্জিনিয়া, টেক্সাস, লুইজিয়ানা, অ্যারিজোনা, জর্জিয়া এবং মিজৌরির প্রধান লজিস্টিক হাবগুলোর কাছাকাছি স্থাপন করা হবে।

আরএ

হুমকি পেলেই আগাম অভিযান চালাবে ইরান

ট্রাম্পের নিশানায় ইরানের ‘পিকঅ্যাক্স মাউন্টেন’, কেন এত গুরুত্বপূর্ণ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন