হোম > বিশ্ব

গাজায় ইসরাইলি বাহিনীর গুলিতে ৩৪ জনের মৃত্যু

আতিকুর রহমান নগরী

ছবি: আরব নিউজ

গাজায় ইসরাইলি বাহিনীর গুলিতে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। এদের অনেকেই গুলিবিদ্ধ হন ত্রাণ সংগ্রহ করতে গিয়ে। শনিবার গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এ কথা জানিয়েছে। খবর আরব নিউজের

বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল বার্তা সংস্থা এএফপিকে বলেন, উত্তর গাজার একটি সীমান্ত ক্রসিংয়ের কাছে ত্রাণের জন্য জড়ো হওয়া ফিলিস্তিনিদের লক্ষ্য করে গুলি চালায় ইসরাইলি বাহিনী। এতে নয়জন নিহত এবং ১৮১ জন আহত হন।

তিনি জানান, গাজার মধ্যাঞ্চলে একটি ত্রাণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া নিরীহ ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরাইলি সেনাদের গুলিতে আরো ছয়জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে।

বাসালের জানান, মধ্য গাজায় হামলায়ও বহু হতাহতের ঘটনা ঘটেছে। এছাড়া, দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের কাছে একটি ড্রোন হামলায় কমপক্ষে তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

গাজায় গণমাধ্যমের ওপর ইসরাইলি বিধিনিষেধ এবং ভূখণ্ডের বিভিন্ন অংশে প্রবেশে বাধার কারণে এএফপি এসব তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলি সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে প্রতিদিন হাজার হাজার ফিলিস্তিনি জড়ো হন। তবে ত্রাণ আনতে গিয়ে প্রতিদিনই হামলার শিকার হতে হয় অভুক্ত ফিলিস্তিনিদের।

প্রায় দুই বছর আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজায় ত্রাণ সরবরাহে ইসরেইলি নিষেধাজ্ঞার ফলে খাদ্য এবং ওষুধ ও জ্বালানিসহ প্রয়োজনীয় সরবরাহের ঘাটতি দেখা দিয়েছে।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরাইলি হামলায় এ পর্যন্ত গাজা উপত্যকায় ৬১ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।

আরএ

হুথিদের সঙ্গে লড়াইয়ে সম্মুখসারিতে নেই সৌদি-সমর্থিত কমান্ডাররা

হরমুজ নিয়ে আরব দেশগুলোর সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে ইরান

ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করল ইরাক

সন্দেহজনক কর্মকাণ্ডের অভিযোগে নেপালে ১০ বাংলাদেশি গ্রেপ্তার

গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে অস্ত্র বানাচ্ছে হুথিরা

ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে চীনের প্রেসিডেন্ট

হুথিদের বিরুদ্ধে অভিযানে যোগ দিতে পারে ইসরাইল

হুথিদের অগ্রযাত্রাকে ‘ঐশ্বরিক বিজয়’ আখ্যা ইরানের

মামলায় ভুয়া সাক্ষী, চ্যাটজিপিটির ওপর দায় চাপালেন আইনজীবী

আবেদনের ৩ বছরেও কেন ব্রিকসের সদস্যপদ পায়নি পাকিস্তান