হোম > বিশ্ব

দিল্লি রেলস্টেশনে পদদলিত হয়ে ১৮ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের নয়াদিল্লিতে ট্রেনে ওঠার সময় রেলস্টেশনে পদদলিত হয়ে নারী-শিশুসহ ১৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, শনিবার স্থানীয় সময় রাত ৮টার দিকে স্টেশনের ১৪ ও ১৫ নম্বর প্ল্যাটফর্মে বিশৃঙ্খল পরিস্থিতি দেখা দেয়। প্রয়াগরাজগামী দুটি ট্রেন আসতে দেরি হওয়ায় যাত্রীদের অতিরিক্ত ভিড় জমতে থাকে। একপর্যায়ে ট্রেন এলে ওঠার সময় পদদলিত হয়ে প্রাণ হারান ১৮ জন।

ঘটনার পরই শোক প্রকাশ করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে তিনি লিখেছেন, পদপিষ্টের ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি। ক্ষতিগ্রস্তদের পাশে প্রশাসন রয়েছে।

ভারতের রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও শোক প্রকাশ করেছেন। উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি। এছাড়া দিল্লির লেফটেন্যান্ট গভর্নর এক্সে লিখেছেন, দিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় মৃত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। মুখ্যসচিব ও পুলিশ কমিশনারকে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এলএনজেপি হাসপাতালের প্রধান চিকিৎসা কর্মকর্তা জানান, ১০ নারী, তিন শিশু ও দুই পুরুষ এলএনজেপি হাসপাতালে মারা যান। এছাড়া লেডি হার্ডিং হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়েছে।

ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছে রেলওয়ে বিভাগ। একই সঙ্গে মৃতদের পরিবারকে ১০ লাখ রুপি, গুরুতর আহতদের আড়াই লাখ রুপি ও সামান্য আহতদের এক লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।

ইরানের ইসফাহানে ৬০% সমৃদ্ধ ২০০ কেজির বেশি ইউরেনিয়াম আছে: গ্রোসি

জ্বালানি বাঁচাতে পাকিস্তানে স্কুল বন্ধ ঘোষণা

ইরাকের কুর্দিস্তানে আমিরাতের কনস্যুলেটে ড্রোন হামলা

ট্রাম্পের সঙ্গে ফোনকলে ইরান নিয়ে কী কথা বললেন পুতিন

দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত ইরান: জ্যেষ্ঠ কর্মকর্তা

ইরানের সঙ্গে যুদ্ধ শেষের কাছাকাছি, বললেন ট্রাম্প

ইসরাইলি হামলায় পূর্ব তেহরানে অন্তত ৪০ জন নিহত

যুদ্ধে মা-বাবা ও স্ত্রী-সন্তান হারিয়েছেন মুজতবা খামেনি

লেবানন সীমান্তের কাছে ইসরাইলি সেনাদের লক্ষ্য করে রকেট হামলা

লেবাননে নিহতের সংখ্যা বেড়ে ৪৮৬