হোম > বিশ্ব

লেবাননে ইসরাইলের ভয়াবহ বিমান হামলা

আতিকুর রহমান নগরী

রাতের এই হামলার লক্ষ্য ছিল ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্সের অবকাঠামো।

লেবাননের দক্ষিণাঞ্চলে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরাইল। সোমবার (৮ ডিসেম্বর) রাতের এই হামলার লক্ষ্য ছিল ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর এলিট রাদওয়ান ফোর্সের অবকাঠামো। ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, মূলত রাদওয়ান ফোর্সের ‘ট্রেনিং ও কোয়ালিফিকেশন গ্রাউন্ড’ লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছে, যেখানে হিজবুল্লাহ ইসরাইলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ও বাস্তবায়ন করতো।

২০২৪ সালের ২৭ নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইল বেশ কয়েকবার লেবাননের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে। দক্ষিণ ও পূর্ব লেবাননের সীমান্তবর্তী এলাকাগুলোতে প্রায় প্রতিদিন হামলা চালানো হচ্ছে বলে জানা গেছে।

ইসরাইল এই অভিযানকে হিজবুল্লাহর হুমকি দূর করার প্রচেষ্টা হিসেবে তুলে ধরেছে এবং লেবানন সীমান্তে পাঁচটি প্রধান স্থানে এখনও সেনা মোতায়েন রেখেছে।

সূত্র: আল জাজিরা

এসআর

ব্যারিয়ার লেকে ৫০ লাখ ঘনমিটার পানি, যেকোনো সময় ভাঙনের ঝুঁকি

বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

জলবায়ু পরিবর্তনের প্রভাবে বড় দুর্যোগের ঝুঁকিতে দক্ষিণ এশিয়া

বিপদ কাটেনি, নেপালে নতুন করে ভূমিধস ও বন্যার আশঙ্কা

ইমরান খানকে জেলে সরাসরি মেরে ফেলার চেষ্টা চলছে, দাবি দুই ছেলের

হরমুজে নৌপথ চালু হওয়ার দাবি যুক্তরাষ্ট্রের

আমার জন্য অপেক্ষা করার মতো আর কেউ অবশিষ্ট নেই, বললেন স্বজনহারা দিবগা

অর্থনৈতিক চাপ বাড়লে ‘ভূমিকম্পের মতো’ আঘাত হানবে ইরান

ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বৃদ্ধিতে জাতিসংঘের উদ্বেগ

ভয়াবহ বন্যার আশঙ্কায় সতর্ক করল চীন, হ্রদ থেকে পানি প্রবাহের ঝুঁকি