হোম > বিশ্ব

গ্রেপ্তার আতঙ্কে জাতিসংঘে ভাষণ শেষ করেই দেশে ফিরলেন নেতানিয়াহু

আমার দেশ অনলাইন

আল জাজিরা

জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ শেষ করেই দেশের উদ্দেশে রওনা হয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সাধারণ পরিষদে ভাষণ দেওয়ার পর তিনি প্যারাগুয়ে, পানামা ও বলিভিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করেন। এ সময় তিনি আইজ্যাক অ্যাকর্ডসের মাধ্যমে ইসরাইলের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে ওই তিন দেশের প্রতি আহ্বান জানান।

ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগের কারণেই নেতানিয়াহুর নিউ ইয়র্ক সফর সংক্ষিপ্ত করা হয়েছে।

নিউইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী জোহরান মামদানি এর আগে বলেছিলেন যে, তিনি ইসরাইলের প্রধানমন্ত্রীকে গ্রেপ্তার করবেন। মঙ্গলবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মামদানি পুনরায় উল্লেখ করেন যে, ইসরাইলি নেতাকে গ্রেপ্তার করার কোনো এখতিয়ার তার নেই। তবে তিনি বলেন, আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা নেতানিয়াহুর গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর বা সম্মান করা উচিত।

নেতানিয়াহুর এই সফরকে কেন্দ্র করে নিউইয়র্কজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ থেকে গ্রেপ্তার করা হয় শতাধিক মানুষকে।

সূত্র: আল জাজিরা

আরএ

ভারত সীমান্তে চীনের দিকে থেকে উড়ে এল বিমান, ২৫ মিনিট চক্কর

আইজেনকোটের সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠন করতে চান নেতানিয়াহু

গাজায় চরম প্রতিকূলতার মধ্যেও কোরআন হিফজ করায় সংবর্ধিত ১০০০ হাফেজ-হাফেজা

জনগণের জীবন-জীবিকার সুরক্ষাই এখন ইরানের মূল লড়াই: গালিবাফ

পরীক্ষায় এআই ব্যবহার করে সর্বোচ্চ নম্বর, পুলিশি জেরায় স্বীকারোক্তি

নোবেলজয়ী হয়েও যে কারণে বৈষম্যের শিকার ‘মুসলিম’ পদার্থবিজ্ঞানী

প্রযুক্তি প্রতিষ্ঠান মেটাকে ৮৮৭ মিলিয়ন ডলার জরিমানা ইতালির

ডিজিটাল অর্থনীতি চুক্তি সই আসিয়ানভুক্ত দেশগুলোর, কার্যকর ২০২৭ সালে

জাতিসংঘে যেভাবে পরবর্তী মহাসচিব নির্বাচিত হবেন

বিচারকদের ক্ষমতা কমাতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ট্রাম্প