হোম > বিশ্ব

পেরুর সাবেক প্রধানমন্ত্রী শ্যাভেজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আতিকুর রহমান নগরী

ছবি: বার্তা সংস্থা রয়টার্স

পেরুর সাবেক প্রধানমন্ত্রী বেতসি শ্যাভেজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির একটি আদালত। তার বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং ২০২২ সালের শেষের দিকে অভ্যুত্থানচেষ্টায় জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তিনি পেরুর রাজধানী লিমায় মেক্সিকান দূতাবাসে আশ্রয় নিয়েছেন। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

চাভেজ ক্ষমতাচ্যুত ও কারাবন্দি সাবেক প্রেসিডেন্ট পেদ্রো ক্যাস্তিলোর প্রশাসনের সময় স্বল্প সময়ের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

কাস্তিলোকে ২০২২ সালের ডিসেম্বরে কংগ্রেস ভেঙে দেয়ার চেষ্টা করায় ক্ষমতাচ্যুত করা হয়। এরপর পেরু ও মেক্সিকোর মধ্যে সম্পর্কের তীব্র অবনতি ঘটে।

২০২২ সালের ডিসেম্বরে, ক্যাস্তিলো তার পরিবারের সঙ্গে আশ্রয়ের জন্য লিমায় মেক্সিকান দূতাবাসে যাওয়ার পথে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে বিদ্রোহ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত করা হয়।

মেক্সিকো ক্যাস্তিলোর স্ত্রী এবং সন্তানদের আশ্রয় দিয়েছে।

ক্যাস্তিলোর সঙ্গে শ্যাভেজকেও অভিযুক্ত করা হয় এবং মার্চ মাসে তাদের বিচার শুরু হয়।

আরএ

ইরানকে চাপে ফেলেও লক্ষ্য পূরণে ব্যর্থ হচ্ছেন ট্রাম্প

গাজা অভিমুখে ফের ফ্রিডম ফ্লোটিলার যাত্রা শুরু

গাজায় তিন বছরে নিহত ৭৩৪৭০, আহত ১৭৪৫৪০

মাত্র ১৫ মিনিটেই মার্কিন হামলার জবাব দিয়েছে ইরান: জেনারেল আকরামিনিয়া

বলিভিয়ায় সামরিক স্থাপনায় বিস্ফোরণ, নিহত অন্তত ১৫

তুরস্কের বিনিয়োগ ব্যাংক ও দুই সহযোগী প্রতিষ্ঠানে মার্কিন নিষেধাজ্ঞা

যুদ্ধ ইরানকে আরো আত্মবিশ্বাসী করেছে: মার্কিন গোয়েন্দা পর্যালোচনা

ইরান যুদ্ধের তথ্য ফাঁস, ৫০ মার্কিন সেনার ‘পলিগ্রাফ’ পরীক্ষা করল ট্রাম্প প্রশাসন

ভারতের কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত

সংশোধিত নতুন বিশ্ব মানচিত্র জাতিসংঘে অনুমোদন, কী পরিবর্তন হলো