হোম > বিশ্ব

ইরানের ওপর কোনো আক্রমণ চাপিয়ে দেওয়া হলে কঠোর জবাব দেওয়া হবে

ফক্স নিউজকে ইরানের প্রেসিডেন্ট

আমার দেশ অনলাইন

তেহরান স্বেচ্ছায় কোনো যুদ্ধ শুরু করেনি এবং নতুন করে কোনো সংঘাতও চায় না, তবে দেশটির ওপর কোনো ধরনের আক্রমণ চাপিয়ে দেওয়া হলে আত্মরক্ষার্থে কঠোর ও দৃঢ় জবাব দেওয়া হবে বলে দ্ব্যর্থহীন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি জোর দিয়ে বলেছেন, আন্তর্জাতিক আইনের বৈধ কাঠামো এড়িয়ে বলপ্রয়োগের মাধ্যমে ইরানকে আত্মসমর্পণ করানোর চেষ্টা অবাস্তব ও অসম্ভব।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নেওয়ার ফাঁকে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এসব কথা বলেন।

যুদ্ধ নাকি কূটনৈতিক সমাধান—ইরান কোন পথ বেছে নিচ্ছে সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে পেজেশকিয়ান বলেন, ‘আমরা যুদ্ধ বেছে নিইনি; বরং এই যুদ্ধ আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। আমরা কখনোই কোনো যুদ্ধ শুরু করিনি। কিন্তু যখনই আমাদের ওপর হামলা চালানো হয়, তখন আমরা নিজেদের ভূখণ্ড ও জনগণকে রক্ষা করতে বাধ্য হই। তারা যদি আমাদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখতে চায়, তবে আমরা অত্যন্ত কঠোর ও অবিচলভাবে তার জবাব দেব।’

তিনি আরো বলেন, আন্তর্জাতিক রীতিনীতির তোয়াক্কা না করে বিভিন্ন নিষেধাজ্ঞা ও অবরুদ্ধ অবস্থার মাধ্যমে ইরানের ওপর অন্যায্য চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে আন্তর্জাতিক আইনি কাঠামোর মধ্যে থেকে নিজেদের ন্যায্য অধিকার নিশ্চিত হলে ওয়াশিংটনের সঙ্গে সমঝোতা বা চুক্তিতে পৌঁছাতে তেহরান এখনো প্রস্তুত রয়েছে।

হরমুজ প্রণালিতে নৌ-নিরাপত্তা ও বাণিজ্য জাহাজে হামলার অভিযোগ প্রসঙ্গে ইরানের প্রেসিডেন্ট বলেন, তেহরান স্বেচ্ছায় এই গুরুত্বপূর্ণ জলপথ বন্ধ করেনি। কিন্তু যে দেশ বহু বছর ধরে এই প্রণালির দায়িত্ব পালন করে আসছে, তাদের জাহাজ চলাচলেই যদি নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হয়, তবে অন্য দেশের জাহাজের জন্য এই অবাধ পথ খোলা রাখা যায় না।

সাক্ষাৎকারে ৬০ শতাংশ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ত্যাগ করার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, আন্তর্জাতিক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি)-র আওতায় ইরান সবসময় আন্তর্জাতিক আইন মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনতে যেকোনো পারস্পরিক শ্রদ্ধাশীল আলোচনার পথ উন্মুক্ত রয়েছে বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

মুজতবা খামেনি সুস্থ আছেন এবং ইরানের নেতৃত্বে দিচ্ছেন: পেজেশকিয়ান

হরমুজে মার্কিন লেজার অস্ত্র, নিয়ন্ত্রণে ব্যবহার হচ্ছে মাইক্রোসফটের এক্সবক্স

হুথিদের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তুরস্ক-পাকিস্তান

গণপরিবহনে জোরে গান শুনলেই জরিমানা ৪০ হাজার টাকা

ফিলিস্তিনিদের দুর্ভোগ মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায় ব্যর্থ: আইরিশ প্রধানমন্ত্রী

শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে কাঙ্ক্ষিত ফল না পেয়ে হতাশ ট্রাম্প

আর্জেন্টিনায় বড় ধাক্কা, মিলেইয়ের আমলে ফের বাড়ল দারিদ্র্য

নেতানিয়াহুর ভাষণের সময় ওয়াকআউট করে কাসেম সোলাইমানির ছবি রেখে যায় ইরান

ওয়াকআউট না করে নেতানিয়াহুর বক্তব্য শুনেছে যে দুই মুসলিম দেশ

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি মোকাবিলায় জাতিসংঘে প্রস্তাব পাস