হোম > বিশ্ব

অর্থনৈতিক চাপ প্রয়োগের দিন শেষ: পুতিন

আমার দেশ অনলাইন

ভ্লাদিমির পুতিন। ছবি: আনাদোলু

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, অর্থনৈতিক আধিপত্য ও চাপ প্রয়োগের হাতিয়ার এখন অতীতের বিষয়। বুধবার চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) ফোরামের ব্যবসায়ী নেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

পুতিন বলেন, বিশ্বব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন ঘটছে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলের দেশগুলো আরো ন্যায়সংগত, গণতান্ত্রিক ও সমতাভিত্তিক বিশ্বব্যবস্থা গড়ে তুলতে ভূমিকা রাখছে। তবে কিছু প্রভাবশালী দেশ প্রতিযোগিতার নীতি উপেক্ষা করে অন্য দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

তিনি বলেন, নিষেধাজ্ঞা, শুল্ক ও রপ্তানি সীমাবদ্ধতা উন্নয়নের পথে বাধা সৃষ্টি করলেও কোনো দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি পুরোপুরি থামিয়ে দিতে বা প্রতিদ্বন্দ্বী দেশের অর্থনীতি ধ্বংস করতে সক্ষম নয়। বিশ্বের বিভিন্ন দেশের উচিত আধিপত্যের পরিবর্তে সমতা, বিচ্ছিন্নতার পরিবর্তে অংশীদারত্ব এবং হুমকির পরিবর্তে সংলাপকে গুরুত্ব দেওয়া।

এ সময় পুতিন আসন্ন ত্রিপক্ষীয় সম্মেলন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। বৃহস্পতিবার শেনজেনে চীনের প্রেসিডেন্ট শি জিন পিং, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে এ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা।

এর আগে বুধবার এপেক সম্মেলনের ফাঁকে শি জিনপিংয়ের সঙ্গে পৃথক বৈঠক করেন পুতিন। একই দিন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ংয়ের সঙ্গেও বৈঠক করেন চীনা প্রেসিডেন্ট।

সূত্র: আনাদোলু

আরএ

ট্রাম্পের দুর্বলতার সুযোগ নিয়ে বিশ্বমঞ্চে প্রভাব বাড়াতে চান পুতিন

‘ডার্টি বোমা’ হামলা নিয়ে ইরানকে কড়া হুঁশিয়ারি ট্রাম্পের

সার্বিয়ার নতুন সংসদে শপথ নিলেন ছাত্র আন্দোলনের নেতারা

ইয়েমেনে ১৭৮ হুথি যোদ্ধা হতাহত, ক্ষতিগ্রস্ত ৭৪ সামরিক সরঞ্জাম

ফিলিস্তিনিদের ৩৫ লাখ ছবি মুখ শনাক্তকরণ ও বিশ্লেষণে ব্যবহার করছে ইসরাইলি সেনাবাহিনী

জেনসেন হুয়াংকে আর সিইও পদে ফেরাবে না এনভিডিয়া

ইরানের কেশম দ্বীপে ক্ষেপণাস্ত্র স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা

ইরাক যুদ্ধের মতো অপপ্রচারের কৌশলে ইরানকে নিশানা করছে ইসরাইলপন্থিরা: আরাগচি

পশ্চিম তীরে অবৈধ বসতি নির্মাণে জড়িতদের ওপর নিষেধাজ্ঞা অস্ট্রেলিয়ার

বাহরাইনে হামলার আশঙ্কা, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান