হোম > বিশ্ব

ইরান যুদ্ধের চাপ, মার্কিন নৌবাহিনীর ৮ সদস্যের আত্মহত্যার চেষ্টা

আমার দেশ অনলাইন

ছবি: আনাদোলু

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের সময় ইউএসএস আব্রাহাম লিংকন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অন্তত আটজন নৌসেনা আত্মহত্যার চেষ্টা করেছিলেন। মার্কিন নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হুং কাও সিনেটর কির্স্টেন গিলিব্র্যান্ডকে দেওয়া এক চিঠিতে এ তথ্য জানান।

এসব ঘটনার মধ্যে বিমানবাহী রণতরি, ক্যারিয়ার এয়ার উইং, স্ট্রাইক গ্রুপ, ডেস্ট্রয়ার স্কোয়াড্রন, সহযোগী যুদ্ধজাহাজ ও বিমান স্কোয়াড্রনের সদস্যরা রয়েছেন। তবে ওই অভিযানে কোনো নৌসদস্য আত্মহত্যা করে মারা যাননি।

৬ হাজার থেকে ৭ হাজার নৌসেনার এই বহর ছয়টির মতো জাহাজ নিয়ে ছয় মাসেরও বেশি সময় সমুদ্রে থেকে উচ্চমাত্রার সামরিক অভিযান পরিচালনা করে। ২৮৬ দিন সমুদ্রে থাকার পর ২ সেপ্টেম্বর ইউএসএস আব্রাহাম লিংকন থাইল্যান্ডের লায়েম চাবাং বন্দরে পৌঁছায়।

সূত্র: আনাদোলু

আরএ

সবাই মারা গেলেও বাস থামবে না, দুর্ঘটনার আগে যাত্রীদেরকে চালকের হুমকি

পুরো মধ্যপ্রাচ্যকে সংঘাত ও দুর্ভোগের দিকে ঠেলে দিচ্ছে ইসরাইল: জর্ডান

হরমুজ প্রণালি নিয়ে ইরানের শর্ত মানতে যুক্তরাষ্ট্রকে ৫ দিনের আলটিমেটাম

ট্রাম্পের নিষিদ্ধ করা তিন সংবাদমাধ্যমের প্রবেশাধিকার ফেরানোর নির্দেশ দিয়েছে আদালত

পরমাণু বোমা ইসরাইলে আর পরিদর্শক ইরানে: জাতিসংঘে পেজেশকিয়ান

যুক্তরাষ্ট্রকে রোডম্যাপ ইরানের, ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব

অস্ট্রেলিয়ার স্বাস্থ্যসেবা ওয়েবসাইটে এআই এজেন্টের হামলা

সুপার এল নিনোর প্রভাবে সাড়ে ৪ লাখ মানুষের মৃত্যুর শঙ্কা

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির ব্যয় ২৮৬ কোটি রুপি

মধ্যপ্রাচ্যের সংঘাতের দ্রুত ও শান্তিপূর্ণ সমাধান চায় বাংলাদেশ