হোম > বিশ্ব

ড্রোন হামলার পর মধ্যপ্রাচ্যের বৃহত্তম তেল কেন্দ্রে ফের কার্যক্রম শুরু

আমার দেশ অনলাইন

সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দর। ছবি: সংগৃহীত

ড্রোন হামলার শিকার হওয়ার পর মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহত্তম তেল স্থাপনা সংযুক্ত আরব আমিরাতের ‘ফুজাইরা’ বন্দরে পুনরায় কার্যক্রম শুরু হয়েছে। শনিবার এই হামলার পর সাময়িকভাবে সেখানে কার্যক্রম ব্যাহত হয়েছিল।

শনিবার ফুজাইরা বন্দরে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফুজাইরা কর্তৃপক্ষ জানিয়েছে, একটি ড্রোন তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সফলভাবে ভূপাতিত করার পর এর ধ্বংসাবশেষ নিচে পড়লে সেখানে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

সংবাদ সংস্থা ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়েছে, সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে যে বন্দরে তেল লোড করার কার্যক্রম এখন স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে।

কৌশলগতভাবে এই ফুজাইরা বন্দরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি হরমুজ প্রণালী থেকে মাত্র ৭০ মাইল দূরে অবস্থিত। বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল কার্যত বন্ধ থাকায় বিকল্প হিসেবে জাহাজগুলো এই বন্দরটি ব্যবহার করছে। এর ফলে জাহাজগুলোকে ঝুঁকিপূর্ণ ওই নৌপথ ব্যবহার না করেই জ্বালানি সংগ্রহ করার সুযোগ দিচ্ছে এই বন্দরটি।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে জ্বালানি সরবরাহের প্রধান কেন্দ্রগুলোতে এ ধরনের হামলা বিশ্ববাজারে তেলের সরবরাহে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে দ্রুত কার্যক্রম শুরু হওয়ায় সেই উদ্বেগ কিছুটা প্রশমিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর আল-সাইয়েদের খুতবার ভিডিও নিয়ে আলোচনা

মধ্যবর্তী নির্বাচনে হারের পর কঠিন চাপের মুখে পিট হেগসেথ

‘হাবিবি’ ও ‘ইনশাআল্লাহ’ নিয়ে আল-সাইয়েদের জয় উদযাপন করছেন আরবরা

যুদ্ধ অবসানে সমঝোতার কাছাকাছি যুক্তরাষ্ট্র ও ইরান: ব্লুমবার্গ

১৯০ শিশুকে হত্যার দায়ে কেনিয়ায় ভণ্ড ধর্মগুরুর ২০০ বছরের কারাদণ্ড

চিকিৎসা ও রূপচর্চায় গোবর ব্যবহারের পরামর্শ হিন্দু ধর্মগুরুর, খান গোবরের তৈরি রুটিও

উপসাগরে ক্ষেপণাস্ত্র হামলায় ট্যাংকারে বিস্ফোরণ, নাবিক নিহত

হিন্দুত্ববাদের ‘দ্ব্যর্থহীন নিন্দা’ ভারতীয় বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসম্যানের

জ্বালানি ব্যয় বৃদ্ধি এবং মধ্যপ্রাচ্য যুদ্ধে মুনাফা কমেছে ব্রিটিশ এয়ারওয়েজের

ইরান যুদ্ধের দায়ে হেগসেথকে বলির পাঁঠা বানাচ্ছেন রিপাবলিকানরা