হোম > বিশ্ব

ইরানের ওপর হস্তক্ষেপের হুঁশিয়ারি ট্রাম্পের

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান শান্তিপূর্ণ বিক্ষোভ দমনে বলপ্রয়োগ করলে তাতে হস্তক্ষেপ করবে যুক্তরাষ্ট্র। শুক্রবার সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, বিক্ষোভকারীদের ওপর গুলি চালালে বা হত্যা করা হলে তাদের উদ্ধারে এগিয়ে যাবে যুক্তরাষ্ট্র। খবর বার্তা সংস্থা রয়েটার্সের।

তিনি আরো বলেন, ‘আমরা ইরানে পদক্ষেপ নেওয়ার বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত আছি।’

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইরানে টানা ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ চলছে। বিক্ষোভ চলাকালে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এদিকে, বিশৃঙ্খলা সৃষ্টি এবং সরকারি সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগে ৩০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স জানায়, তেহরানের প্রায় ৩০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে লোরেস্তান প্রদেশের আজনা শহরে বিক্ষোভে কমপক্ষে তিনজন নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।

ফার্স জানায়, রাজধানী তেহরানের প্রায় ৪৭০ কিলোমিটার দক্ষিণে চাহারমহল ও বাখতিয়ারি প্রদেশের লর্ডেগান শহরে বিক্ষোভ চলাকালীন দুজন নিহত হয়েছেন।

আরএ/এসআই

ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে হামলার হুমকি দিলেন ট্রাম্প

বাবরির পর এবার মথুরা-বৃন্দাবনে শাহী মসজিদ ভেঙে মন্দির চত্বর, ঘোষণা যোগী আদিত্যনাথের

হরমুজে অচলাবস্থা ভাঙতে মরিয়া যুক্তরাষ্ট্র, নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় ইরান

মালদ্বীপে ভারতীয় সেনা থাকবে না, সাদা পোশাকেও নয়: মুইজ্জু

টানা বৃষ্টিতে চীনে বাঁধ ভেঙে বিপর্যয়, ধসে পড়েছে শতাধিক বাড়ি

ফিলিস্তিনিদের সমর্থন দেয়ায় ধর্মযাজকের বাড়িতে ব্রিটিশ পুলিশের অভিযান

ভারতে বিমানের টয়লেটে ‘বোমা রয়েছে’ চিরকুট, আতঙ্কে নামিয়ে নেওয়া হলো সব যাত্রী

ইরানের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় ইইউর অবস্থান নিয়ে ধোঁয়াশা

সিজেপি সদস্যের বাবার ওপর হামলা, অভিযুক্তকে ছেড়ে দেওয়ায় পুলিশের বিরুদ্ধে প্রশ্ন

নেপাল-তিব্বতে মৃত বেড়ে ১৩১৮, নিখোঁজ ৫৬১৪