হোম > বিশ্ব

বিশ্ববাজারে তেলের দামে ঊর্ধ্বগতি

আমার দেশ অনলাইন

ইরানের বন্দরগুলো সোমবার থেকে মার্কিন অবরোধের ঘোষণার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। আজ লেনদেন শুরুর সঙ্গে সঙ্গেই এ ঊর্ধ্বমুখী প্রবণতা স্পষ্ট হয়ে ওঠে।

যুক্তরাষ্ট্রের বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৮ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ১০৪ দশমিক ২৪ ডলারে পৌঁছেছে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দামও প্রায় ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ১০২ দশমিক ২৯ ডলারে দাঁড়িয়েছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর আগে তেলের দাম ছিল প্রতি ব্যারেল প্রায় ৭০ ডলার। যুদ্ধ পরিস্থিতির প্রভাবে বিভিন্ন সময়ে তা ১১৯ ডলার ছাড়িয়ে যায়।

এর আগে গত শুক্রবার পাকিস্তানে বৈঠকের খবরে জুন মাসের সরবরাহের জন্য তেলের দাম কিছুটা কমে ব্যারেলপ্রতি ৯৫ দশমিক ২০ ডলারে নেমে এসেছিল।

সূত্র: আল জাজিরা

এসআর

‘হাদি হত্যাকাণ্ডে ভারতের হাত’, অমিত শাহের বিরুদ্ধে অভিযোগ মমতার

চলতি বছরে চীন সফর করেছেন বিশ্বের ২৬ নেতা

লেবাননের ইসরাইলি হামলায় নারী ও শিশুসহ নিহত ৬

দক্ষিণ লেবাননে সামরিক অভিযান চলবে: ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী

আটকের পর ফ্রান্সের বন্দরে পৌঁছেছে রাশিয়া-সংশ্লিষ্ট তেলবাহী ট্যাংকার

যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা সহায়তা ‘অপরিহার্য’: জেলেনস্কি

এল নিনোর প্রত্যাবর্তন আসন্ন, বিশ্বকে সতর্কবার্তা জাতিসংঘের

‘গরু পশু নয়, মা হিসেবে পূজনীয়’: যোগী আদিত্যনাথ

ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো, কোষের ‘অদৃশ্য চাদর’ সরাবে স্মার্ট ড্রাগ

লেবাননে যুদ্ধজনিত ক্ষতি পৌঁছাতে পারে ২৫ বিলিয়ন ডলারে