হোম > বিশ্ব

ইন্দোনেশিয়া-যুক্তরাষ্ট্র ও মিত্রদের বার্ষিক সামরিক মহড়া শুরু

আমার দেশ অনলাইন

ছবি: বাসস

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো এবং ‘আগ্রাসন প্রতিহত করার’ লক্ষ্য নিয়ে বার্ষিক যৌথ সামরিক মহড়া শুরু করেছে ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র ও তাদের মিত্ররা। সোমবার এই মহড়া শুরু হয়।

ইন্দোনেশিয়া নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করে। দেশটি নিজেদের এই নীতিকে ‘স্বাধীন ও সক্রিয়’ বলে বর্ণনা করে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে দেশটি কূটনৈতিকভাবে ভারসাম্য রক্ষা করে চলছে।

চলতি মাসে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি চীনের সঙ্গে যৌথ নৌ মহড়ায় অংশ নেয়। তাইওয়ান ওই মহড়াকে ‘উসকানিমূলক কর্মকাণ্ড’ বলে সমালোচনা করে।

ইন্দোনেশিয়া, যুক্তরাষ্ট্র ও কয়েকটি মিত্র দেশ প্রায় দুই দশক ধরে ‘সুপার গারুদা শিল্ড’ নামে পরিচিত এই বার্ষিক সামরিক মহড়ায় অংশ নিয়ে আসছে।

এবারের মহড়ায় যুক্তরাজ্য, ফ্রান্স ও জাপানসহ বিভিন্ন দেশের প্রায় ৪ হাজার ৭০০ সেনাসদস্য অংশ নিচ্ছেন। সুমাত্রা ও বোর্নিও দ্বীপসহ ইন্দোনেশিয়ার বিভিন্ন স্থানে আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত এই মহড়া চলবে।

পূর্ব তিমুর, ইতালি, থাইল্যান্ডসহ কয়েকটি দেশ মহড়ায় পর্যবেক্ষক পাঠিয়েছে।

সূত্র: বাসস

আরএ

পূজার আগেই হামলা করতে পারে পাকিস্তান, শঙ্কায় ভারত

রাম মন্দিরে ৪ কোটির চেক, অ্যাকাউন্টে ব্যালেন্স মাত্র ৩ রুপি

মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি নাকচ আমিরাতের

আরএসএস প্রধান মোহন ভগবতের অনুষ্ঠান ঘিরে নিউইয়র্কে বিক্ষোভ

জর্ডানে ইরানের পাল্টা আঘাত, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে নতুন মাত্রা

যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নে আকস্মিক বন্যা, নিখোঁজ অন্তত ১৫

চীনের ওপর নির্ভরতায় কৌশলগত ঝুঁকি বাড়ছে পশ্চিমা দেশগুলোর

নরওয়ের রাজা হারাল্ডের মৃত্যুতে জামায়াতের শোক

রাজনৈতিক অনুদানে সীমা না থাকা গণতন্ত্রের জন্য ক্ষতিকর

কলকাতার শিয়ালদহ স্টেশনের বাইরে আগুন, আতঙ্কে যাত্রীরা