হোম > বিশ্ব

ইরানকে সহায়তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য, চীনা প্রেসিডেন্টকে ট্রাম্পের সতর্কতা

আমার দেশ অনলাইন

ছবি: রয়টার্স

ইরানকে সহায়তার বিষয়ে চীনকে সতর্ক করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে ইরানকে সরাসরি বা পরোক্ষভাবে সহায়তা না করার বিষয়ে সতর্ক করেন তিনি। যুক্তরাষ্ট্রে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ডেভিড পারডিউ জানান, বেইজিং এ বিষয়ে ওয়াশিংটনকে আশ্বাস দিয়েছে।

পারডিউ বলেন, ইরানকে চীনের যেকোনো ধরনের সহায়তাকে ট্রাম্প সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছেন। তিনি দাবি করেন, বৃহস্পতিবার চীন যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে যে তারা ইরানকে এ ধরনের সহায়তা দিচ্ছে না এবং এ বিষয়ে ইতোমধ্যে কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে।

তবে একই সময়ে এক ইরানি কর্মকর্তা রয়টার্সকে জানান, ট্রাম্পের চাপ সত্ত্বেও চীন তেহরানের সঙ্গে অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক সম্পর্ক সীমিত করবে না বলে ইরানকে আশ্বস্ত করেছে।

রয়টার্সের তথ্য অনুযায়ী, চীন ইরানকে কাঁধে বহনযোগ্য আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহের প্রস্তুতি নিচ্ছে এবং নিষেধাজ্ঞা এড়িয়ে চীনে তেল বিক্রির ক্ষেত্রেও তেহরানকে সহায়তা করছে বলে অভিযোগ রয়েছে।

এদিকে চীনা রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, শি জিনপিং যুক্তরাষ্ট্র ও ইরানকে যুদ্ধ অবসানে আবারো আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন। তবে ইরানকে চীনের সামরিক সহায়তার অভিযোগ নিয়ে জিনপিং প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।

সূত্র: রয়টার্স

আরএ

আস্থায় চিড়: কেন নজিরবিহীন প্রশ্নের মুখে ভারতের নির্বাচন

কঙ্গোতে সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত, নিহত ১৪

রিয়াদের দিকে হুথিদের ড্রোন, ভূপাতিত করল সৌদি জোট

মার্কিন সেনাবাহিনী সম্পর্কে যে কথা গোপন রাখে যুক্তরাষ্ট্র

পরমাণু কর্মসূচিতে কোনো ছাড় নয়: ইরান

ভেঙে পড়া বিশ্বব্যবস্থার কড়া সমালোচনা নেপালি প্রধানমন্ত্রীর

মক্কা চুক্তির প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার সামরিক প্রধানদের

পানির ন্যায্য হিস্যা নিয়ে ভারতকে হুঁশিয়ারি দিল পাকিস্তান

যুক্তরাষ্ট্র ডিজেল রপ্তানি বন্ধ করলে বিশ্ববাজারে কতটা বাড়বে জ্বালানির দাম

ইরানের শান্তি প্রস্তাব প্রত্যাখ্যান ট্রাম্পের, ফের হামলার ইঙ্গিত