হোম > বিশ্ব

জাপান সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

জাপান সাগরে প্রায় এক ডজন স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার দেশটির পূর্ব উপকূলের ওনসান এলাকা থেকে এসব ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস)।

জাপান কোস্ট গার্ড উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের তথ্য নিশ্চিত করে জানিয়েছে, একটি ক্ষেপণাস্ত্র ইতোমধ্যে সাগরে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। সম্ভাব্য নতুন উৎক্ষেপণের আশঙ্কায় নজরদারি ও সতর্কতা জোরদার করেছে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী।

দুই কোরিয়ার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এ ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটল। দক্ষিণ কোরিয়া ও জাতিসংঘের যৌথ তদন্তে দাবি করা হয়েছে, উত্তর কোরিয়া এক বছরেরও বেশি সময় আগে ওই স্থলমাইন পুঁতেছিল। এ ঘটনাকে যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন আখ্যা দিয়ে পিয়ংইয়ংকে আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে সিউল।

গত সপ্তাহে সীমান্তের সুনির্দিষ্ট অবস্থান নির্ধারণ ও যোগাযোগব্যবস্থা পুনরায় চালুর বিষয়ে সামরিক আলোচনা শুরুর প্রস্তাব দেয় দক্ষিণ কোরিয়া। তবে উত্তর কোরিয়া এখনো এতে সাড়া দেয়নি। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সম্ভাব্য আলোচনায় দক্ষিণ কোরিয়া উপেক্ষিত হতে পারে—এমন উদ্বেগও বাড়ছে।

১৯৫৩ সালে যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে কোরীয় যুদ্ধের অবসান হলেও দুই দেশ এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধাবস্থার ইতি টানেনি।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

আরএ

ফ্রান্সে বিক্ষোভে সহিংসতা উসকে দেওয়া নিয়ে নতুন বিতর্ক

গরু জবাইয়ের সন্দেহে মধ্যপ্রদেশে তিন ব্যবসায়ীকে রশি দিয়ে বেঁধে নির্যাতন

খ্রিষ্টান ও মুসলিমদের সহাবস্থান বজায় রাখা ছাড়া লেবাননের অস্তিত্ব টিকবে না: প্রেসিডেন্ট আউন

ভারতে ‘ভোটব্যাংক’ ও ‘ভোট কাটুয়া’ তকমার ব্যবহার নিয়ে বিতর্ক

হরমুজ প্রণালিতে জাহাজে আগুন

কেয়ারটেকার প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর দায়িত্ব সীমিত, যুদ্ধের ক্ষমতা কি থাকবে

‘ধুরন্ধর সিনেমা দেখলেই বুঝবেন ভারত খুব শক্তিশালী দেশ’

গরু জবাইয়ের মামলায় তিন মুসলিমের যাবজ্জীবন, রায়ে হিন্দু ধর্মগ্রন্থের উদ্ধৃতি

যুক্তরাষ্ট্রে ডেমোক্র্যাটদের জয় কেন ইউরোপের ক্ষতির কারণ হতে পারে

পুতিন-জেলেনস্কির মধ্যে বৈঠক শিগগিরই: ট্রাম্প