ত্যাগের মহিমায় বিশ্বজুড়ে মুসলমানরা ঈদুল আযহা উদযাপন করছেন। সৌদি আরবসহ বিশ্বের বিভিন্ন দেশে বুধবার ঈদুল আজহা উদযাপিত হয়। এছাড়া বাংলাদেশে আজ বৃহস্পতিবার ঈদ উদযাপন হচ্ছে।
ইসরাইলি হামলায় বিধ্বস্ত গাজায় অনেক পরিবার তাঁবু ও ঘিঞ্জি আশ্রয়কেন্দ্রে সামান্য মাংস বা উৎসবের পোশাকে ঈদে উদযাপন করছে।
এ বছর ১৭ লাখের বেশি মানুষ হজে অংশ নিয়েছেন, যা ২০২৫ সালের তুলনায় সামান্য বেশি। মঙ্গলবার হজযাত্রীরা আরাফাত ময়দানে ইবাদত বন্দেগি করেছেন, যেখানে নবী মুহাম্মদ (সা.) তার শেষ ভাষণ দিয়েছিলেন।
এরপর তারা আরাফাত ও মিনার মাঝামাঝি মুজদালিফায় খোলা আকাশের নিচে রাত কাটান, যেখানে তারা শয়তানকে প্রতীকী পাথর নিক্ষেপের জন্য নুড়ি পাথর সংগ্রহ করেন। মিনায় পাথর নিক্ষেপ অনুষ্ঠানের পর, হজযাত্রীরা কাবা প্রদক্ষিণের জন্য মক্কায় ফিরে আসেন।
আল্লাহর প্রতি আনুগত্যের নিদর্শনস্বরূপ নবী ইব্রাহিম (আ) তার পুত্র ইসমাইলকে উৎসর্গ করতে উদ্যত হয়েছিলেন। সেই ঘটনাকে স্মরণ করে ঈদুল আজহা পালিত হয়।
এই দিনটিতে সাধারণত ভেড়া, ছাগল বা গরু কুরবানি করে পরিবার, প্রতিবেশী ও অভাবীদের মধ্যে মাংস বিতরণ করা হয়।
সূত্র: আল জাজিরা
আরএ