হোম > বিশ্ব

গাজাগামী ফ্রিডম ফ্লোটিলা ‘হানজালা’ আটক করেছে ইসরাইল

আতিকুর রহমান নগরী

ছবি: আল জাজিরা

গাজা উপত্যকায় ইসরাইলি অবরোধ ভাঙার চেষ্টাকালে আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ত্রাণবাহী জাহাজ ‘হানজালা’ আটক করেছে ইসরাইলি সেনাবাহিনী। পাশাপাশি জাহাজটিতে থাকা ২১ জনকেও আটক করেছে তারা। এদেরমধ্যে ১৯ জন মানবাধিকার কর্মী এবং দু’জন সাংবাদিক। খবর আল জাজিরা।

এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ফিলিস্তিনিপন্থী সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন (এফএফসি) জানিয়েছে, ইসরাইলি সেনারা সমুদ্রপথে গাজা উপত্যকায় খাদ্য সহায়তা নেওয়ার চেষ্টাকারী একটি ছোট জাহাজে উঠে পড়ে।

তারা জানিয়েছে আন্তর্জাতিক জলসীমা থেকে হানজালা জাহাজটিকে আটক করে ইসরাইলি সেনাবাহিনী।

ভিডিও ফুটেজে দেখা গেছে যে, বেশ কয়েকজন সশস্ত্র সেনা জাহাজটির নিয়ন্ত্রণ নেওয়ার সময় কর্মীরা হাত উপরে তুলেছিলেন।

ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির নৌবাহিনী ‘গাজা উপকূলের সামুদ্রিক অঞ্চলে অবৈধভাবে প্রবেশ’ এবং সেখানে অবরোধ ভাঙ্গার চেষ্টা করায় জাহাজটিকে থামিয়ে দিয়েছে।

ইসরাইলি জানায়, জাহাজটি ‘নিরাপদে উপকূলে পৌঁছেছে এবং সকল যাত্রী নিরাপদে আছেন।’

সামাজিক মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘অবরোধ লঙ্ঘনের অননুমোদিত এই প্রচেষ্টা বিপজ্জনক, বেআইনি এবং চলমান মানবিক প্রচেষ্টাকে দুর্বল করে।’

জাহাজটি কোথায় আটক করা হয়েছিল সে সম্পর্কে কোন বিবরণ দেওয়া হয়নি।

ফিলিস্তিনিপন্থী সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের একজন কর্মী সামাজিক মাধ্যমে একটি পোস্টে বলেছেন, জাহাজটি গাজায় শিশু খাদ্য বহন করছিল।

গত ১৩ জুলাই আন্তর্জাতিক অলাভজনক সংস্থা ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের হানজালা ত্রাণ নিয়ে গাজা উপত্যকার দিকে যাত্রা শুরু করে। ইতালির সিরাকুসা থেকে জাহাজটি রওনা দেয়।

সেসমসয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানায়, ‘মাত্র কয়েক সপ্তাহ আগে ইসরাইলি বাহিনী অবৈধভাবে আন্তর্জাতিক জলসীমা থেকে আমাদের নৌযান ম্যাডলিনের নিয়ন্ত্রণ নিয়েছিল এবং ১২ জন নিরস্ত্র বেসামরিক ব্যক্তিকে অপহরণ করেছিল। তবু আমরা বৈশ্বিক সংহতিকে সঙ্গে নিয়ে ইসরাইলের অবৈধ ও প্রাণঘাতী অবরোধের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছি।’

এরআগে গত জুন মাসে, গাজার প্রায় ১৮৫ কিলোমিটার পশ্চিমে ১২ জন মানবাধিকার কর্মীসহ একটি ত্রাণবাহী জাহাজ ইসরাইলি সেনাবাহিনী আটক করে।

এফএফসি আয়োজিত এই অভিযানের লক্ষ্য ছিল ইসরাইলের অবরোধ ভেঙ্গে গাজায় সাহায্য পৌঁছে দেওয়া এবং সেখানে মানবিক সংকট বিশ্ববাসীর সামনে তুলে ধরা।

আরএ

ইসরাইলি ‘নিষ্ঠুরতা’ বন্ধের আহ্বান অ্যামনেস্টি মহাসচিবের

দিল্লিতে ককরোচ জনতা পার্টির বিক্ষোভ, যোগ দিলেন দলের প্রতিষ্ঠাতা

কোন ভুলে জাতিসংঘে জার্মানির পরাজয়

লেবাননে ইসরাইলের হামলায় নিহত ২১

এবার নৌবাহিনীকে পারমাণবিক ক্ষমতা জোরদারের নির্দেশ কিমের

লেবাননকে ‘হাতিয়ার’ হিসেবে ব্যবহারের অভিযোগ প্রত্যাখ্যান ইরানের

আলবেনিয়ায় ক্ষোভের মুখে ট্রাম্প জামাতার বিলাসবহুল রিসোর্ট প্রকল্প

জেলেনস্কির সঙ্গে বৈঠকের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন পুতিন

অস্ত্র সমর্পণ না করার ঘোষণা হামাসের

কুয়েতের কাছে ২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র